বরিশালের বাকেরগঞ্জে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন চন্দ্র পাল-এর বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব তারিকুল ইসলাম-এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলা সুধী সমাজ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান (এমপি),
অনুষ্ঠানে শেখ মাহমুদুর রহমান রিমন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জনাব নাসির জোমাদ্দার।
এছাড়া ও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও মিল্টন চন্দ্র পালের কর্মকালের প্রশংসা করেন এবং নবাগত ইউএনও তারিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন।
পাশাপাশি বাকেরগঞ্জের উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।










