জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন সহোদর ভাই। নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের চাঁদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ শহর শাখা যুবলীগের সহসভাপতি সাদিকুর রহমান এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ। তারা দুজনই চাঁদপুর এলাকার বাসিন্দা এবং মৌলানা সাইদুর রহমান কাজির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার পাশাপাশি নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেমাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।










