• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ: দায় এড়াচ্ছেন সংশ্লিষ্টরা

সাদ্দাম হোসাইন, মাদারগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 16, 2026
in সারাদেশ
0
মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ: দায় এড়াচ্ছেন সংশ্লিষ্টরা
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

নাগেশ্বরীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে ৩৬ লাখ টাকার সরকারি বরাদ্দের চিঠি

সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গিয়ে সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হাফিজুর রহমান লিটনসহ সংশ্লিষ্ট আরও তিন উদ্যোক্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শুধু অতিরিক্ত অর্থ আদায়ই নয়, নেওয়া বাড়তি টাকার বিপরীতে দেওয়া হচ্ছে না কোনো রসিদ। এতে সরকারি সেবা নিতে এসে আর্থিক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকরা সরেজমিনে ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদে গিয়ে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চাইলে দায়িত্বশীলদের মধ্যে একে অপরের ওপর দায় চাপানোর চিত্র পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বালিজুড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুক্তিভিত্তিক চারজন উদ্যোক্তা রয়েছেন। তাঁরা হলেন—হাফিজুর রহমান লিটন, মো. আলমাছ, মেহেরুন্নেছা বিলকিস ও নওসিন আঞ্জুম। তবে চুক্তিতে নাম থাকলেও নওসিন আঞ্জুম বর্তমানে ইউনিয়ন পরিষদে কর্মরত নেই। পরিষদে কর্মরত বাকি উদ্যোক্তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধনের আবেদন ও সনদ প্রদানের নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত ফি অনুযায়ী, জন্মের ৪৫ দিন পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। ৪৫ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকা এবং পাঁচ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৫০ টাকা ফি নির্ধারিত রয়েছে। তথ্য সংশোধনের ক্ষেত্রেও সরকারি ফি ৫০ থেকে ১০০ টাকা। অথচ এসব সেবা নিতে এসে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। বাড়তি টাকা নেওয়া হলেও এর বিপরীতে কোনো রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী নাছির বলেন, “আমি শুধু সরকারি নির্ধারিত ফি নিচ্ছি। উদ্যোক্তারা বাইরে কী করছে বা কত টাকা নিচ্ছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখন ওই সেক্টরটি দেখি না। সেখান থেকে সরে এসেছি।” অন্যদিকে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিস্টার দাবি করেন, “ডিসি অফিস থেকে বলা আছে, সরকারি নির্ধারিত টাকার চেয়ে উদ্যোক্তারা ১০০ টাকা বেশি নিতে পারবে।” তবে সরকারি ফি সঙ্গে ১০০ টাকা যোগ করার পরও ৩০০ থেকে ৪০০ টাকা আদায়ের অভিযোগ কীভাবে হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষকে কেন নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত, ডিজিটাল সেন্টারে অর্থ আদায়ের হিসাব যাচাই এবং অতিরিক্ত অর্থ আদায়বন্ধে উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

নাগেশ্বরীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে ৩৬ লাখ টাকার সরকারি বরাদ্দের চিঠি
সারাদেশ

নাগেশ্বরীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে ৩৬ লাখ টাকার সরকারি বরাদ্দের চিঠি

November 18, 2026
6
সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন 
সারাদেশ

সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন 

November 18, 2026
4
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার: নতুন করে মোতায়েন ১০ প্লাটুন বিজিবি
সারাদেশ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার: নতুন করে মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

November 17, 2026
4
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ডাকাতি: কুপিয়ে জখম দুই চালক
সারাদেশ

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ডাকাতি: কুপিয়ে জখম দুই চালক

November 17, 2026
3
কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সারাদেশ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

November 17, 2026
3
পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড.এম.ওসমান ফারুক: আসন শূন্য ঘোষণা
সারাদেশ

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড.এম.ওসমান ফারুক: আসন শূন্য ঘোষণা

November 17, 2026
2
Next Post
জলবায়ু সংকট মোকাবিলা: কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তরের দাবিতে দশমিনায় র‍্যলি ও মানববন্ধন

জলবায়ু সংকট মোকাবিলা: কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তরের দাবিতে দশমিনায় র‍্যলি ও মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In