দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ঝালকাঠি সরকারি কলেজের হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।
দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দিন ও বরিশাল জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সাইফী।
কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।







