বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গুলশানয়ারা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ঋতু আক্তার সামিয়া।
হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মনোয়ারা বেগম নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুরাইয়া ইসলাম ছোঁয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অদিতি সরকার মন্দিরা (রাষ্ট্রবিজ্ঞান), অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার ভাবলী (গণিত), ব্যবস্থাপনা সম্পাদক বিপ্পা শিকদার (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), দপ্তর সম্পাদক সানজানা সিমি (রাষ্ট্রবিজ্ঞান) এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিপা খন্দকার (আইন)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইয়াসমিন আক্তার (উদ্ভিদবিজ্ঞান), সানজিদা আক্তার ঝুমি (পদার্থবিজ্ঞান), ফাহিমা আক্তার (সিডিএম), ময়না খাতুন (সমাজকর্ম), প্রীতি রানী দাস (উদ্ভিদবিজ্ঞান), মোসা. জান্নাতি আক্তার (রাষ্ট্রবিজ্ঞান), সাদিয়া বুলবুল সীমান্তী (লোকপ্রশাসন), মোসা. নুসরাত জাহান মিম (পদার্থবিজ্ঞান) ও সাইয়্যেদা তাসরীফা (রাষ্ট্রবিজ্ঞান)।










