• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীর আমরাজুরী সড়কে ফেরি চলাচল বন্ধ: চরম দুর্ভোগে হাজারো যাত্রী

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 27, 2026
in পিরোজপুর
0
কাউখালীর আমরাজুরী সড়কে ফেরি চলাচল বন্ধ: চরম দুর্ভোগে হাজারো যাত্রী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীর সঙ্গে পিরোজপুর সদর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম আমরাজুরি ফেরিঘাটে তীব্র নদী ভাঙনের কারণে ফেরির ডালা দেবে গেছে। এর ফলে যানবাহন পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে যাতায়াতকারী হাজার হাজার সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এই যোগাযোগ বিচ্ছিন্নতায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ চরম বিপাকে পড়েছেন।

আরো পড়ুন

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ

কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কঁচা নদী থেকে ৬ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ

ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পারাপার করা হচ্ছে। এমনকি যাত্রীদের পাশাপাশি একই ট্রলারে মোটরসাইকেল ও অটোরিকশার মতো ভারী যানবাহনও পারাপার করা হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এছাড়া, ট্রলার কর্তৃপক্ষ সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা।

কলেজছাত্র আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে গাবখান চ্যানেল সন্ধ্যা নদী পার হতে হচ্ছে।

ব্যবসায়ী তাজুল ইসলাম ও অফিসগামী রফিকুল ইসলাম বলেন, ট্রলারে অতিরিক্ত যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ফেরি ইজারাদার শাহিন হোসেন জানান, সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরাজুরি ফেরিঘাটের আশোয়া নদী অংশের ভাঙনের কারণে ফেরির ডালা দেবে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত মেরামত করা হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমি দেখছি। ট্রলারে অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই। যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ
পিরোজপুর

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ

October 27, 2026
2
কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কঁচা নদী থেকে ৬ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুর

কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কঁচা নদী থেকে ৬ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ

October 26, 2026
1
কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ
পিরোজপুর

কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ

October 26, 2026
2
কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
পিরোজপুর

কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

October 25, 2026
1
গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
পিরোজপুর

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

October 24, 2026
6
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
পিরোজপুর

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

October 24, 2026
3
Next Post
আমতলীতে ৪০০ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

আমতলীতে ৪০০ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In