শারদীয় দুর্গোৎসব -২০২৬ উপলক্ষে সপ্তমী পূজায় ব্রক্ষ্মসমাজ ও পাষানময়ী কালী মাতার মন্দির কমিটির উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠিত।
শনিবার(১৭ অক্টোবর) বিকাল ৫ টায়
পাষানময়ী কালী মাতার মন্দির প্রাঙ্গনে ১২০ জন দুঃস্থ নারী- পুরুষের মাঝে বস্ত্র বিতরন সময় উপস্থিত ছিলেন ব্রাক্ষ্মসমাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানসকান্তি দত্ত, পাষানময়ী কালি মাতার মন্দির কমিটির সভাপতি সমির কর্মকার, সাধারন সম্পাদক রঞ্জন কর্মকার, সাবেক সাধারন সম্পাদক চিন্ময় বণিক, সাংগঠনিক সম্পাদক নেপাল দাস,সদস্য দুলাল কর্মকার, বিশ্বজিৎ কর্মকার, মিন্টু দাস, তন্ময় কর্মকার প্রমুখ।
বস্ত্র বিতরন সময় অন্যতম আয়োজক মানস কান্তি দত্ত ও রঞ্জন কর্মকার জানান, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা ব্রক্ষ্মসমাজ ও পাষানময়ী কালী মাতার মন্দির কমিটির যৌথ উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন করে আসছি। আজ সেই ধারাবায়িকতায় ১০ জন দুঃস্থ পুরুষের মাঝে লুঙ্গি ও ১১০ জন দুঃস্থ নারীকে শারি বস্ত্র বিতরন করা হয়েছ।









