• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

আমতলীতে চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

notesofatik by notesofatik
October 20, 2025
in সারাদেশ
0
আমতলীতে চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আমতলী প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় অবরোধ চলাকালীন সময়ে চাল না পেয়ে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের অর্ধ শতাধিক জেলে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

ইউএনও অভিযোগটি আমলে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের ৬৪২ জন জেলে রয়েছে। গত ১৪ অক্টোবর ট্যাগ অফিসারের উপস্থিতিতে সকল জেলেদের মধ্যে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের ৬ দিন পরে চাল না পেয়ে ওই ইউনিয়নের কালিবাড়ি, কাউনিয়া,পাতাকাটা ও চদ্রা গ্রামের অর্ধশতাধিক জেলেরা চালের দাবীতে সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তারা উল্লেখ করেন জেলে কার্ড থাকা সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়নি।

কালিবাড়ি গ্রামের জেলে মিলন হাওলাদার বলেন, আমি একজন কার্ডধারী জেলে। আমার জেলে কার্ড নম্বর-১০০৪০৯০০৪৭০০০০৩৩৪। আমাকে চাল দেওয়া হয়নি। তিনি আরো অভিযোগ করে বলেন, মাস্টার রোলে আমার নাম রয়েছে। তাহলে আমার চাল কে নিয়েছে, আমি জানতে চাই।

অপর কার্ডধারী চালিতাবুনিয়া গ্রামের জেলে নাসির উদ্দিন, পাতাকাটা গ্রামের মো. নূর মোহাম্মদ হাওলাদার, চদ্রা গ্রামের কেরামত আকন, কাউনিয়া গ্রামের আরশেদ পাহলান ও ঘটখালী গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক চাল না পাওয়ার অভিযোগ করেন।

ওই সকল বিক্ষুদ্ধ জেলেরা তাদের বরাদ্দকৃত চাল পাওয়ার দাবীতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন এবং ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পেয়েই সত্যতা যাচাইয়ের জন্য ইউএনও মো. রোকনুজ্জামান খান তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল, মেরিন ফিসারিজ অফিসার মো. অলিউর রহমান ও উপজেলা ফ্যাসিলিটেটর মো. মাইনুল ইসলাম।

কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এখনো চিঠি হাতে পাইনি, চিঠি পাওয়ার পরে তদন্ত শুরু করা হবে।

চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

প্যানেল চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, তালিকা অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে সকল জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন, তালিকা অনুযায়ী চাওড়া ইউনিয়নের ৬৪২ জন জেলেদের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ট্যাগ অফিসারের উপস্থিতিতে জেলেদের মাঝে ওই চাল বিতরণ করা হয়েছে। ২০২০ সালে জেলেদের তালিকা হাল নাগাদ করা হয়েছে। ২০১৪ সালের তালিকা থেকে যাচাই-বাছাই করে জেলে নয় এরকম অনেক জেলেদের নাম বাদ গেছে। তখন বাদ পরা জেলেদের নিকট থেকে জেলে কার্ড ফেরৎ আনা সম্ভব হয়নি। হয়তোবা বাদ পরা ওই সকল জেলেরা এখন চাল চাচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। ওই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
স্লুইসগেট ও পাঁকা রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্লুইসগেট ও পাঁকা রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In