• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে পল্লীবিদ্যুতের জোনাল অফিস না থাকায় ভোগান্তিতে হাজারো গ্রাহক

notesofatik by notesofatik
April 18, 2026
in সারাদেশ
0
কাউখালীতে পল্লীবিদ্যুতের জোনাল অফিস না থাকায় ভোগান্তিতে হাজারো গ্রাহক
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় পল্লী বিদ্যুতের একটি পূর্ণাঙ্গ জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার গ্রাহকরা। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয়রা জোনাল অফিসের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমানে একটি ক্ষুদ্র ‘এরিয়া অফিস’ বা ‘অভিযোগ কেন্দ্র’ দিয়ে কার্যক্রম চলায় খুঁটিনাটি সমস্যার সমাধান পেতেও গ্রাহকদের ছুটতে হচ্ছে পিরোজপুর সদর জোনাল অফিসে।

আরো পড়ুন

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলায় ৩০ হাজারের অধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। কিন্তু এখানে কোনো জোনাল অফিস না থাকায় নতুন সংযোগ গ্রহণ, মিটারের নাম পরিবর্তন, বিল সংশোধন বা বড় ধরনের যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য সাধারণ মানুষকে চরম হয়রানি পোহাতে হচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সাধারণ একটি কাজের জন্য ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিরোজপুরের হুলারহাট জোনাল অফিসে যেতে হয়। এতে গ্রাহকদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াত খরচও কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

তাছাড়া এলাকায় বড় ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বা ট্রান্সফর্মার বিকল হলে জোনাল অফিস থেকে টেকনিশিয়ান বা সরঞ্জাম আসতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকদের অন্ধকারে অতিবাহিত করতে হয় ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন।

এলাকার শত শত গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত বিল পরিশোধ করলেও ন্যায্য সেবা পাচ্ছি না। সামান্য ভুলের জন্য আমাদের পিরোজপুরের জোনাল অফিসে দৌড়াতে হয়। অনেক সময় দালালদের খপ্পরে পড়তে হয়। গ্রাম থেকে জেলা জোনাল অফিসে গেলে গ্রাহকদের মূল্যায়ন কম করে, গ্রাহকদের কথা সহজে আমলে নেয়না ফলে দিনের দিন দিন জেলা অফিসে যেতে হয়।কাউখালীতে একটি জোনাল অফিস হলে আমাদের এই ভোগান্তি চিরতরে শেষ হতো।

ব্যবসায়ীরা জানান, লোডশেডিং বা যান্ত্রিক বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। স্থানীয়ভাবে দক্ষ জনবল ও পর্যাপ্ত সরঞ্জামের অভাব থাকায় জরুরি সেবা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

কাউখালীর জনগণের দীর্ঘদিনের দাবি—গ্রাহক সেবা দ্রুত নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে অবিলম্বে এখানে একটি পূর্ণাঙ্গ জোনাল অফিস স্থাপন করা হোক। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন হাজার হাজার গ্রাহক।

আরও পড়ুন

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
3
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
5
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু

1
দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে বিএএসপি’র গভীর শোক
সারাদেশ

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে বিএএসপি’র গভীর শোক

August 28, 2026
6
Next Post
কাউখালীতে মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In