পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি প্রদান, নারী কৃষকদের ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উন্নয়ন সংস্থা আভাস এই দিবসটি উপলক্ষে গ্রামীণ নারীদের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন উৎপাদিত কৃষিপণ্যের মেলা অনুষ্ঠিত হয়। ধানখালী মহের উদ্দিন (এমইউ) মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বেলা ১১ টায় এই দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষি মেলার আয়োজন করা হয়।
‘গ্রামীণ নারীর উত্থান: বেইজিং+৩০ এর সাথে টেকসই ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকের উদ্ভাবন আগামির পুষ্টি-কে গুরুত্ব দিয়ে গ্রামীণ নারী কৃষকদের অবদান, জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ খাদ্য, পুষ্টি এবং টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ছিল এই দিবস উদযাপনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আভাস এর সিআরএফএম প্রকল্পের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিণা আক্তার। অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতারসহ বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যম্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাড়িভাঙাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় মাঠ এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
#








