• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

নিষেধাজ্ঞার মধ্যেও গলাচিপায় ইলিশের হাট!

notesofatik by notesofatik
October 20, 2025
in গলাচিপা, পটুয়াখালী
0
নিষেধাজ্ঞার মধ্যেও গলাচিপায় ইলিশের হাট!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়ম করে বসে অবৈধ ইলিশের হাট। এ হাটগুলোতে অপরিচিত কোন ব্যক্তির উপস্থিতিতে বিক্রি হয় না ইলিশ মাছ। জেলেদের সুনির্দিষ্ট দালাল ও ক্রেতার মধ্যেই এমন বেচাকেনা চলছে হরদম। ইলিশের এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গলাচিপার অন্তত ৮-১০ টি স্পটে বিক্রি হচ্ছে এ মাছ। অপরদিকে অধিকাংশ মাছের পেটেই ডিম নেই বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। তবে নিয়মিত অভিযান চালিয়েও জেলেদের ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী।

চরকাজলের সাইদুল মিয়া বলেন, চরকাজলের নোমোর স্লুইসগেট এলাকায় প্রতিদিনই ইলিশ মাছ ধরা হয়। নির্ধারিত দালালকে ফোনে অর্ডার করলেই বাড়ি পৌঁছে যায় ইলিশ মাছ। তবে পরিচিত না হলে তাদের কাছে মাছ বিক্রি করা হয় না।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

সরেজমিনে পানপট্টি লঞ্চঘাট ও বন্যাতলী নদীতে জেলেরা সহসাই ইলিশ জাল ফেলে মাছ শিকার করছে। প্রশাসনের ট্রলার দেখলেই তারা নিমিষেই বনবিভাগের বনের মধ্যে লুকিয়ে যায়। ফলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। এছাড়াও চরবাংলা, নোমোর স্লুইস, চরকাজল লঞ্চঘাট, চরআগস্তিসহ বিভিন্ন পয়েন্টে অভিযানের সময় জেলেরা প্রশাসনের ট্রলারকে উল্টো ধাওয়া দেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেড় লাখ মিটার ইলিশ জাল জব্দ করে পুড়িয়ে দেয়। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া ইলিশ শিকারের অভিযোগে তিনটি মাছ ধরার ট্রলার জব্দ ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গলাচিপার পানপট্টি ইলিশ বিক্রেতা রিয়াদ হোসেন বলন, পানপট্টি লঞ্চঘাট এলাকার ইলিশের বাজার ও আড়ৎ গত ৪ তারিখ থেকে পুরোপুরি বন্ধ আছে। এখানে অবরোধ চলাকালীন সময়ে কোন ইলিশ মাছ বিক্রি হয় না। এমনকি পানপট্টি লঞ্চঘাট এলাকার কোন জেলে অবৈধভাবে ইলিশ শিকারে জড়িত নাই। তবে আশপাশের কেউ কেউ জড়িত থাকতে পারে। তার ভাষ্যমতে, দক্ষিণাঞ্চলের ২০-২৫ ভাগ ইলিশ মাছের পেটে ডিম আছে। বাকি ৭৫ থেকে ৮০ ভাগ ইলিশ মাছের পেটে ডিম নেই।

এদিকে গলাচিপার চরবিশ্বাস, জিমতলা, নোমোর স্লুইস গেট, চরবাংলা,চরকাজল, বদনাতলী, চরকারফারমাসহ বিভিন্ন স্পটে ইলিশ মাছ বিক্রি হচ্ছে নির্ধারিত এজেন্টের মাধ্যমে। প্রভাবশালী এসব এজেন্টের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলার সাহস পায়না। এমনিক যেখানে অবৈধভাবে ইলিশ মাছ বিক্রি করা হয় সেখানে কেউ মোবাইল নিয়েও যেতে পারে না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পানপট্টি এলাকার ইলিশ জেলে ইউসুফ বলেন, চলমান অবরোধ যদি আরো পনেরো দিন পর শুর“ হতো তাহলে হয়তো এ অবরোধ কার্যকর হতো। তিনি আরো বলেন, ইলিশের যাদের সাভার (সাগরে মাছ ধরার ট্রলার) আছে মানে সাগরে যারা মাছ ধরে তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে যায় না। এগুলো স্থানীয় ছোট জেলেরা বিভিন্ন প্রভাব বিস্তার করে মাছ ধরে।

এ বিষয় গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, অধিকাংশ জেলেরা আইন ভঙ্গ করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে ইলিশ শিকারের জন্য নদীতে নামে। প্রশাসনের একাধিক টিম নদীতে অভিযান চালালেও তাদের নিবৃত্ত করা যাচ্ছে না। তিনি আরো বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের বিশেষ অভিযান চালমান রয়েছে। এসময় ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন, মজুদ নিষিদ্ধ। আমরা প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের লোকবল ও যান সঙ্কটের কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
4
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In