• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, October 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 8, 2026
in বাকেরগঞ্জ
0
বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দিতে স্থানীয় কয়েকজন দোকানদার বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদন্ড

বাকেরগঞ্জ পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শন করেন নাসির জোমাদ্দার

পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানের সঙ্গে আলোচনা করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন কলসকাঠীর স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকার।

উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নিজ অর্থায়নে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গত এক সপ্তাহ ধরে কলসকাঠী বাজারসহ আশপাশের বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এরই মধ্যে বাজার ও কয়েকটি মন্দিরে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অভিযোগ রয়েছে, সম্প্রতি কলসকাঠী বাজার ও খাদ্যগুদাম সংলগ্ন সড়কে সিসি ক্যামেরা স্থাপন করতে গেলে স্থানীয় কয়েকজন দোকানদার এতে বাধা দেন। এমনকি ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দিতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এখনো সিসি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়নি।

কলসকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ বলেন, “বাজারের কয়েকজন দোকানদার সিসি ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দিয়েছেন। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

উদ্যোক্তা ফাহাদ খন্দকার বলেন, কলসকাঠী ইউনিয়নবাসীর সেবায় কাজ করে যাচ্ছি। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্য আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে কলসকাঠীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছু স্থানে এখনো কাজ চলমান রয়েছে। জনস্বার্থের এ কাজে কারও বাধা দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে কর্মকারপাড়া, কালিখোলা, রাম ডাক্তার বাড়ির সামনে, মিহির কর্মকারের বাড়ির সামনে, এনজিও আশা অফিসের সামনে এবং মসজিদ সংলগ্ন এলাকাতেও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। কলসকাঠী ইউনিয়নের উন্নয়ন ও দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। কোথাও কেউ সমস্যা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে  অভিযান, জরিমানা ও কারাদন্ড
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদন্ড

October 8, 2026
1
বাকেরগঞ্জ পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শন করেন নাসির জোমাদ্দার
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শন করেন নাসির জোমাদ্দার

October 8, 2026
3
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

October 5, 2026
3
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের পর একই মঞ্চে নৃত্য, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে দোয়া-মিলাদের পর একই মঞ্চে নৃত্য, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

October 4, 2026
4
বাকেরগঞ্জে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

October 3, 2026
8
বাকেরগঞ্জে পৌর বিএনপি ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে পৌর বিএনপি ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

October 3, 2026
4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In