• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

‎ইলিশের দ্বীপে নতুন দিগন্ত, বিদ্যুৎ উপকেন্দ্রে বদলে যাবে চরফ্যাশনের ভাগ্য

notesofatik by notesofatik
October 19, 2025
in সারাদেশ
0
‎ইলিশের দ্বীপে নতুন দিগন্ত, বিদ্যুৎ উপকেন্দ্রে বদলে যাবে চরফ্যাশনের ভাগ্য
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:‎ ভোলার চরফ্যাশনে নির্মিত হচ্ছে দেশের অন্যতম আধুনিক ২৩০/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন হাই ভোল্টেজ জিআইএস সাবস্টেশন গ্রিড (বিদ্যুৎ উপকেন্দ্র)। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহে আসবে নিরবচ্ছিন্নতা, লো-ভোল্টেজ ও সিস্টেম লস কমবে, আর চরফ্যাশনের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে খুলবে নতুন দিগন্ত।

‎গ্রিড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও এডিবির যৌথ অর্থায়নে প্রায় ৪০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে দেশীয় প্রতিষ্ঠান রিভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং চীনা প্রতিষ্ঠান এসপিটিডিই। এছাড়া জলবায়ু তহবিল থেকেও বিনিয়োগ করা হয়েছে।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

‎২০২৩ সালের মে মাসে পিজিসিবির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর কাজ শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে উপকেন্দ্রটি চালুর লক্ষ্যে দিন-রাত কাজ চলছে দ্রুত গতিতে।

‎সূত্র আরও জানায়, গ্রিডটি চালু হলে ভোলার শাহবাজপুর গ্যাসকেন্দ্র থেকে প্রতিদিন উৎপাদিত প্রায় ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ ফাইবার ক্যাবলের মাধ্যমে এই গ্রিডে পৌঁছাবে। ওই ক্যাবল ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেটও সরবরাহ করা যাবে, যা মোবাইল টাওয়ারের বিকল্প হিসেবেও কাজ করবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির বজ্রপাত নিরোধক এবং সুরক্ষিত সঞ্চালন ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের প্রধান সড়কের পাশে প্রায় পাঁচ একর জমিতে নির্মিত হচ্ছে এই হাই ভোল্টেজ উপকেন্দ্রটি। এখানে নির্মাণ করা হচ্ছে আধুনিক কন্ট্রোল বিল্ডিং, স্টাফ ভবন ও আনসার ব্যারাকসহ তিনটি স্থাপনা। পাশাপাশি ৪১ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনে স্থাপন করা হচ্ছে ১২৫টি সু-উচ্চ বৈদ্যুতিক টাওয়ার, যার প্রতিটির উচ্চতা প্রায় ৬৫ মিটার।

‎স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, বিদ্যুৎ সঞ্চালন সীমাবদ্ধতার কারণে চরফ্যাশনে দীর্ঘদিন ধরে লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা চলছিল। নতুন উপকেন্দ্র চালু হলে এ সমস্যা দূর হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

‎সামরাজ মৎস্য ঘাটের সভাপতি তারেক আজিজ বলেন, সামরাজ মৎস্য ঘাট দেশের অন্যতম ইলিশ আহরণকেন্দ্র। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু হলে এখানে গড়ে উঠবে মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও হিমাগার। এতে ইলিশ সংরক্ষণ ও রপ্তানির নতুন পথ উন্মুক্ত হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎উপজেলা সদরের সমাজসেবক মো. মনির হোসেন বলেন, নতুন হাই ভোল্টেজ উপকেন্দ্র চালু হলে চরফ্যাশন কেবল বিদ্যুৎনির্ভর অঞ্চলই হবে না, বরং শিল্প, কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনীতির শক্তিশালী কেন্দ্র হয়ে উঠবে। কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও উন্নত জীবনযাত্রার আলোয় আলোকিত হবে চরফ্যাশনের প্রতিটি কোণা।

‎পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র দায়িত্বরত সহকারী প্রকৌশলী বশির আহম্মেদ বলেন, নতুন এই উপকেন্দ্র চালু হলে সিস্টেম লস ও ওভারলোড সমস্যা দূর হবে। এতে ঢালচর, মনপুরা, চর লক্ষ্মী, চর মনতাজ, চর কুকরিসহ উপকূলীয় এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি দ্রুত সংযোগ প্রদানের জন্য কাজ করছে। আগে দক্ষিণাঞ্চলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যেত। নতুন গ্রিড চালু হলে শিল্পকারখানা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উপকূলবাসীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

‎চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রকল্পটি শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয়, পুরো উপজেলার শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য হিমাগার, শিল্পকারখানা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উপজেলা প্রশাসন প্রকল্পটির সফল বাস্তবায়নে সর্বাত্মqক সহযোগিতা করছে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
লোহালিয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

বাউফলে নিখোঁজের একদিন পর শিশু নাহিদের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In