• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, October 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ODM-এর উদ্যোগে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 2, 2026
in বরিশাল, বিশ্ববিদ্যালয়
0
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ODM-এর উদ্যোগে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, ব্যক্তিগত ও একাডেমিক জীবনে চাপ ব্যবস্থাপনা এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আরো পড়ুন

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চিকিৎসাসেবার সময় কমানো, ববি মেডিক্যাল সেন্টারের প্রধানকে শোকজ

বরিশালের বর্জ্য ব্যবস্থাপনায় পবিপ্রবির যৌথ গবেষণা উদ্যোগ

বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC)-এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। কর্মশালায় একই বিভাগের ১৫তম ব্যাচের (অনার্স শিক্ষাবর্ষ ২০২৫–২৬) ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত ও শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চাপ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডেডিকেটেডলি ‘Stress Management’-এর ওপর কর্মশালা আয়োজন করেছি।”

 

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতা পেয়েছি। আমাদের ইচ্ছা আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করার।”

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, “যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি এবং অনেকের অজান্তেই বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ার বিষয়টি উদ্বেগের। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলা করার মতো মানসিক সক্ষমতা বজায় রাখা, নিজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি। আমরা মূলত এই জায়গা থেকেই কাজ করছি, যেন সবাই নিজের জীবনকে ভালোবাসে, নিজের যত্ন নেয় এবং সুস্থ থাকে।”

 

ODM-এর Public Health Team-এর Team Leader Tamanna Rahaman Babon বলেন, “ইয়ুথদের মধ্যে দ্রুত গতিতে মানসিক অবসাদ বৃদ্ধি এবং অনেকের অজান্তেই মানসিকতা ডিসওর্ডার দিকে ঝুঁকে পড়সে। কোন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে জরুরি বিষয়। তাছাড়া রোজকার জীবনের যাবতীয় সমস্যা ফেস করার মতো মানসিক অবস্থা বজায় রাখা, নিজের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং সঠিক ট্রিটমেন্ট এর আওতায় সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা মূলত এই জায়গা থেকেই কাজ করছি, যেন সবাই নিজের জীবনকে ভালবাসে, যত্ন করে এবং সুস্থ থাকে।”

 

ODM-এর সভাপতি Joy Das বলেন, “আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ যদি Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বলে, অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের মূল উদ্দেশ্য ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই। হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি সূক্ষ্ম ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে—কে বলতে পারে?”

 

কর্মশালায় ODM-এর Public Health Team-এর Team Leader Tamanna Rahaman Babon-এর নেতৃত্বে Ferdaus Hasan Maruf, Sadika Mahmud Mifta, Nilanjona Das Kona ও Md. Shahadut কর্মশালার আয়োজন করেন।

 

এ ছাড়া ODM-এর Executive Team থেকে সভাপতি Joy Das, General Secretary (GS) Muntasir Mahmud Oni এবং Publicity Secretary Dipanjan Mandal উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বোর্ডের সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশও কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

Organization of Disaster Management (ODM) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী ও কমিউনিটিভিত্তিক সংগঠন। সংগঠনটি দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও যুব নেতৃত্বের বিকাশে সচেতনতা, প্রশিক্ষণ, গবেষণা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘Stress Management’ কর্মশালা আয়োজনের মাধ্যমে এ উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ODM-এর।

আরও পড়ুন

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চিকিৎসাসেবার সময় কমানো, ববি মেডিক্যাল সেন্টারের প্রধানকে শোকজ
বরিশাল

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চিকিৎসাসেবার সময় কমানো, ববি মেডিক্যাল সেন্টারের প্রধানকে শোকজ

October 1, 2026
3
বরিশালের বর্জ্য ব্যবস্থাপনায় পবিপ্রবির যৌথ গবেষণা উদ্যোগ
দুমকি

বরিশালের বর্জ্য ব্যবস্থাপনায় পবিপ্রবির যৌথ গবেষণা উদ্যোগ

October 1, 2026
3
র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি
বরিশাল

র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

September 30, 2026
4
টাইমস্ হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭: দেশে যৌথভাবে ২য় গাকৃবি
বিশ্ববিদ্যালয়

টাইমস্ হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭: দেশে যৌথভাবে ২য় গাকৃবি

September 30, 2026
1
কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে
দুমকি

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে

September 30, 2026
14
তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি
দুমকি

তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি

September 29, 2026
10
Next Post
সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো নৌকাটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে

সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো নৌকাটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In