• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 27, 2026
in পিরোজপুর
0
কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে মধ্য সোনাকুর গ্রামে পাল পাড়ায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড় ৬টার দিকে আকস্মিক তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতভিটা ও বিদ্যুৎ লাইন, যার ফলে পুরো এলাকা এখন বিদ্যুৎহীন ও চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ নদীর তীরে ভাঙন শুরু হলে ঘরবাড়িতে থাকা মানুষজন তাড়াহুড়ো করে বের হয়ে নিরাপদে আশ্রয় নেন। নদীভাঙনে স্থানীয় মনা মালোর বসতঘরটি চোখের পলকে নদীগর্ভে তলিয়ে যায়। এ ছাড়া নদী তীরবর্তী লোকনাথ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতল মন্দির ও গঙ্গা মন্দির মারাত্মক ভাঙন ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে এই মন্দিরগুলো নদীতে বিলীন হয়ে যেতে পারে।

আরো পড়ুন

মাদককে ‘না’ বলি, খেলায় মেতে উঠি, কাউখালীতে হাডুডু প্রতিযোগিতায় জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন

কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা

বর্তমানে গ্রামের অমল পাল, পরিমল পাল, তৃপ্তি পাল, রবি মালো, বিপুল মালো, সুজন মালো, সঞ্জীব মালো ও রমেন পালসহ প্রায় ১০ থেকে ১২টি বসতবাড়ি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভিটেমাটি হারানোর ভয়ে গৃহহীন ও ঝুঁকিতে থাকা পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। উল্লেখ্য, এর আগেও এই এলাকার ২০ থেকে ২২টি বসতবাড়ি সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত অমল পাল ও রবি মালো জানান, সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের ঘরের ফাটল ধরেছে। প্রাণ বাঁচাতে কোনোমতে ঘর থেকে দ্রুত বের হয়ে আসি।

অপর ক্ষতিগ্রস্ত বিপুল মালো হতাশা প্রকাশ করে বলেন, গ্রামের পাঁচটি মন্দিরই এখন ভাঙনের মুখে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন দুর্গাপূজা আয়োজন করা নিয়ে আমরা চরম অনিশ্চয়তায় পড়ে গেছি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহহারা ও আতঙ্কে থাকা পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। শেষ আশ্রয়টুকু নদীগর্ভে তলিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেই চিন্তায় তাদের চোখে-মুখে এখন শুধুই দিশেহারা ছাপ।

ভাঙনের খবর পেয়ে আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি জানান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার জেলা পর্যায়ের একটি সভায় ব্যস্ত থাকায় আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি অবগত করা হয়েছে।

আরও পড়ুন

মাদককে ‘না’ বলি, খেলায় মেতে উঠি, কাউখালীতে হাডুডু প্রতিযোগিতায় জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন
পিরোজপুর

মাদককে ‘না’ বলি, খেলায় মেতে উঠি, কাউখালীতে হাডুডু প্রতিযোগিতায় জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন

September 27, 2026
0
কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা
পিরোজপুর

কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে নারীর অধিকার বিষয়ক মতবিনিময় সভা

September 26, 2026
1
কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন
পিরোজপুর

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন

September 26, 2026
1
কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন
পিরোজপুর

কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন

September 25, 2026
3
কাউখালীতে খাবার হোটেলে নিম্নমানের বাসি-পচা খাবার বিক্রি/ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ
পিরোজপুর

কাউখালীতে খাবার হোটেলে নিম্নমানের বাসি-পচা খাবার বিক্রি/ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

September 24, 2026
3
কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত
পিরোজপুর

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

September 24, 2026
0
Next Post
তেঁতুলিয়া নদী সার্ভে করা হচ্ছে, নদী ভাঙন রোধে টিকসই ব্যবস্থা গ্রহন করা হবে-প্রতিমন্ত্রী নুরুল হক

তেঁতুলিয়া নদী সার্ভে করা হচ্ছে, নদী ভাঙন রোধে টিকসই ব্যবস্থা গ্রহন করা হবে-প্রতিমন্ত্রী নুরুল হক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In