অদ্য ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তাঁদের ধন্যবাদ জানান এবং সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।








