ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে নতুন পোশাক ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর এসব পোশাক ও সরঞ্জাম বিতরণ করেন।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার ২৫ জুন ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানিয়া, ৫নং নিউমার্কেট, ফরিদপুরের কাছ থেকে এসব সামগ্রী বুঝে নেওয়া হয়। পরে হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে তা বিতরণ করা হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৪৯টি ফুল শার্ট, ৪৯টি হাফ শার্ট, ৯৮টি ফুল প্যান্ট, ৯৮টি গেঞ্জি, ৫২ জোড়া চামড়ার জুতা, ১০৪ জোড়া মোজা, ৪৯টি চামড়ার বেল্ট, ৫২টি চার্জার টর্চলাইট ও ৫২টি বাঁশি। এছাড়া মহিলা গ্রাম পুলিশ সদস্যদের জন্য তিন সেট জর্জেট শাড়ি, পেটিকোট ও ব্লাউজ এবং তিনটি কটি বিতরণ করা হয়।
ইউএনও চন্দন কর বলেন, জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী গ্রাম পুলিশের জন্য নির্ধারিত পোশাক ও সরঞ্জামাদি বুঝে পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়েছে। এসব সরঞ্জাম তাদের দায়িত্ব পালনে আরও গতি আনবে









