নারীর অধিকার, মানবাধিকার” এ শ্লোগান সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখা কমিটির উদ্যোগে সকল শ্রেনী পেশার নারী পুরুষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) জেলা মহিলা পরিষদ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি শিরিন নাহার এর সভাপতিত্বে ও ফাহমিদা আমবেরীন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোফাজ্জেল হোসেন খান, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান মিলন, বিশিস্ট সমাজসেবক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক মোর্শ্বেদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, প্রশিক্ষন,গবেষনা ও গ্রন্থাগার খাদিজা সুলতানা প্রমুখ। সভায় নারী অধিকার বাস্তবায়নে নারী-পুরুষ সম্মিলতভাবে এগিয়ে আসার আহবান জানান। #









