শৈশবের একটা সময় ছিল যখন শরৎ বলতে দৃশ্যপটে ভেসে উঠত নীল আকাশে সাদা তুলোর ছোটাছুটি।
জলবায়ু পরিবর্তনের ধারাবাহিকতায় চিরচেনা সেই শরৎ অনেকটাই মলিন।
এখনকার শরতে কখনো বজ্রসহ বৃষ্টি আবার কখনো তীব্র দাবদাহের দেখা মিলছে, যা প্রকৃতি প্রেমীদের হৃদয়ে সৃষ্টি করছে অতৃপ্তির ক্ষত।
কাশবনে মৃদু হাওয়ার বদলে যখন ঘোর বর্ষা আর প্রখর রোদের দেখা মিলে তখন চিরচেনা শরতকেই যেন মনে হয় নতুন কোনো ঋতু।
বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলেও মোটা,দাগে এখন গ্রীষ্ম, বর্ষা আর শীতের আধিক্য দেখা যায়।
প্রকৃতির প্রতি অবিচার আর পরিবেশ দূষণের ফলেই এই অভিশাপ, এমনটাই মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা।
তাই তো, প্রকৃতিপ্রেমীদের মনে প্রশ্ন, শৈশবের সেই শরৎ কোথায় হারাল?




