ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফ এর গু’লিতে আসাদুল হক নামে এক বাংলাদেশীর মৃ’ত্যু হয়েছে। ভারতীয় বিএসএফ এর হাতে আ’টক হয়েছে আরো দুই বাংলাদেশী। নি’খোঁজ রয়েছে আরো একজন।
শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুল হক সহ ৫ বাংলাদেশী ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গু’লি ছোড়ে। এতে আসাদুল আ’হত হয়। বিএসএফ এর হাতে আ’টক হয় আরো ২ জন । একজন পালিয়ে আসে। নি’খোজ রয়েছে আরো একজন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃ’ত্যু হয়। শনিবার বিকালে ভারতের ঐ হাসপাতালে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এই বিষয়ে ভারতীয় গনমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বিজিবি’র চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ কিছুই জানেনা বলে জানিয়েছেন।
তবে পীরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০ টায় জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ খবর রাখছেন।









