গলাচিপা শ্রী-গুরু সংঘের আয়োজনে ১৩ তম উৎসব উপলক্ষে বর্নাঢ্য সাঝেঁ ব্যানার ফেসটুনসহ শত শত শ্রী-গুরু সংঘের নারী পুরুষ, যুবক যুবতী, নব পোশাকে এক মঙ্গল শোভা যাত্রা রেলি অনুষ্ঠিত হয়। গলাচিপা শ্রী-গুরু সংঘের আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব সামনে রেখে শ্রী শ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত গলাচিপা শ্রী-গুরু সংঘের ভক্ত অনুরাগীরা ৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় গুরুদেবের পাদুকা ও বিগ্রহ স্থাপন করে মাল্যদান, সংঙ্ঘ পতাকা উত্তোলন, দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ, গুরু পূজা শেষে মহা প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ৮-১২ সেপ্টেম্বর /২৬ পর্যন্ত শ্রী শ্রী তারকা ব্রহ্মনাম সংকর্তীন ভোগরাগ কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রী-গুরু সংঘের মূল বানী হলো সকলে সৎ পথে চল, সৎ চিন্তা কর, সৎ লোকের সঙ্গ কর এবং ভগবান এর নাম প্রার্থনা কর। শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মদ্ দূর্গা প্রসন্ন পরমহংসদেব এর বানী চিরন্তন মনে প্রাণে বিশ্বাস রেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ,হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম, হরে হরে।। কর্মসূচিতে ৪০ প্রহর সংকীর্ত্তন গলাচিপা কালী মন্দির আঙ্গীনায় অনুষ্ঠিত হবে বলে শ্রী-গুরু সংঘের সভাপতি বাবু অসীম কর্মকার, সাধারন সম্পাদক নিমল কর্মকার ও কোষাধ্যক্ষ উত্তম কর্মকার সকল ভক্ত বৃন্দ সুধি ও পুলিশ বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।









