• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home দেবীগঞ্জ

দেবীগঞ্জে নিয়ম মানছেন না মাংস ব্যবসায়ীরা, স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জবাই

সোহাগ হোসেন পঞ্চগড়

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 3, 2026
in দেবীগঞ্জ, পঞ্চগড়
0
দেবীগঞ্জে নিয়ম মানছেন না মাংস ব্যবসায়ীরা, স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জবাই
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও সনদ নেওয়ার নিয়ম থাকলেও তা মানছেন না অনেক মাংস ব্যবসায়ী। উপজেলার বিভিন্ন এলাকায় কেউ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সনদ নেননি, আবার কেউ এখন পর্যন্ত একবারও সনদ নেননি। এতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই করে মাংস বাজারজাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

আরো পড়ুন

পঞ্চগড়ে পা হারিয়েও থেমে নেই জীবন, রাজুসহ দুইজনের পাশে প্রতিবন্ধী সেবা কেন্দ্র

পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, দেবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাইয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের পশুর স্বাস্থ্য সনদ নেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে বাস্তবে অনেক ব্যবসায়ী নিয়মিত এ সনদ নিচ্ছেন না। সর্বশেষ সনদ গ্রহণের তারিখ পর্যালোচনা করে দেখা গেছে, কয়েকজন নিয়মিত সনদ নিলেও অনেকের ক্ষেত্রে সনদ নেওয়ার মধ্যে দীর্ঘ বিরতি রয়েছে।

তথ্য অনুযায়ী, চিলাহাটি ইউনিয়নের মো. আজিম উদ্দিন সর্বশেষ স্বাস্থ্য সনদ নিয়েছেন ১৬ আগস্ট এবং রাজু ইসলাম নিয়েছেন ৭ আগস্ট। অর্থাৎ ২ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সর্বশেষ সনদ নেওয়ার পর যথাক্রমে প্রায় ১৭ ও ২৬ দিন পেরিয়ে গেছে।

 

দেবীগঞ্জ পৌর এলাকার এলএসডি মোড়ের ইউসুফ ১৮ আগস্ট এবং মধ্য বাজারের আনিছ ৩০ আগস্ট স্বাস্থ্য সনদ নিয়েছেন। এদিকে এলএসডি মোড় এলাকার ফয়জুল বাইরে থেকে মাংস এনে বিক্রি করছেন বলে নিজেই স্বীকার করেন।

 

সুন্দরদিঘী ইউনিয়নের হাফেজ উদ্দিন সর্বশেষ সনদ নিয়েছেন ২১ আগস্ট। দণ্ডপাল ইউনিয়নের ইউনুস আলী নিয়েছেন ২৪ আগস্ট। দেবীডুবা ইউনিয়নের নাজিরুল ২২ আগস্ট, মালেক ২৭ আগস্ট এবং ভাদু ৩১ আগস্ট সর্বশেষ স্বাস্থ্য সনদ গ্রহণ করেছেন।

অন্যদিকে সোনাহার ইউনিয়নের তৌহিদুল এবং দণ্ডপাল ইউনিয়নের রনি ইসলাম এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য সনদ নেননি বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এর আগে পশু জবাইয়ের আগে প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ও সনদ গ্রহণের বাধ্যবাধকতা নিয়ে সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জের মাংস ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন সনদ নেওয়ার প্রবণতা দেখা যায়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকেও ব্যবসায়ীদের সচেতন করা এবং নিয়ম মেনে পশু জবাইয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক ব্যবসায়ী আবারও নিয়মিত সনদ গ্রহণ থেকে সরে গেছেন।

 

সংশ্লিষ্টদের অভিযোগ, শুধু ব্যবসায়ীদের সচেতন করলেই এ নিয়ম বাস্তবায়ন সম্ভব নয়। নিয়মিত বাজার পরিদর্শন, জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং সনদ যাচাই নিশ্চিত করতে প্রশাসনিক তদারকি প্রয়োজন। তবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পর্যাপ্ত জনবল না থাকায় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরসহ ইউনিয়নের মাংসের দোকানগুলোতে নিয়মিত নজরদারি করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাইয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে জবাইয়ের পর নির্ধারিত সময়ের মধ্যে মাংস বিক্রি না করা, বাইরে থেকে মাংস এনে বিক্রি করা এবং সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। এতে স্বাস্থ্য সনদ নিতে ব্যবসায়ীদের অনীহা এবং পর্যাপ্ত প্রশাসনিক তদারকির অভাব ভোক্তাদের জন্য নতুন করে জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।

 

স্থানীয় ভোক্তাদের দাবি, মাংস ব্যবসায়ীদের নিয়মিত স্বাস্থ্য সনদ গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পাশাপাশি উপজেলা প্রশাসনেরও কার্যকর নজরদারি প্রয়োজন। বিশেষ করে যেসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সনদ নিচ্ছেন না, তাদের বিরুদ্ধে সতর্কতা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা দরকার।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান বলেন, “জনবল সংকটের কারণে আমাদের নিয়মিত তদারকি কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এরপরও জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য সনদ গ্রহণের বিষয়ে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, “আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলব। নিয়মিত পশুর স্বাস্থ্য সনদ গ্রহণের বিষয়টি যেন কার্যকরভাবে প্রচলিত হয়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।”

আরও পড়ুন

পঞ্চগড়ে পা হারিয়েও থেমে নেই জীবন, রাজুসহ দুইজনের পাশে প্রতিবন্ধী সেবা কেন্দ্র
পঞ্চগড়

পঞ্চগড়ে পা হারিয়েও থেমে নেই জীবন, রাজুসহ দুইজনের পাশে প্রতিবন্ধী সেবা কেন্দ্র

September 1, 2026
1
পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা
দেবীগঞ্জ

পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা

August 30, 2026
4
‘বিধবা ভাতা’ কেলেঙ্কারির অভিযোগ, সংবাদ প্রকাশের পর তদন্তে উপজেলা প্রশাসন
দেবীগঞ্জ

‘বিধবা ভাতা’ কেলেঙ্কারির অভিযোগ, সংবাদ প্রকাশের পর তদন্তে উপজেলা প্রশাসন

August 30, 2026
2
মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির আহ্বান, দেবীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
দেবীগঞ্জ

মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির আহ্বান, দেবীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

August 16, 2026
1
দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ, দেড় শতাধিক গাছ কেটে বেড়া ভাঙার অভিযোগ
পঞ্চগড়

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ, দেড় শতাধিক গাছ কেটে বেড়া ভাঙার অভিযোগ

August 11, 2026
3
পঞ্চগড়ে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার, সিজার মূল্য ৩৯ লাখ টাকা
পঞ্চগড়

পঞ্চগড়ে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার, সিজার মূল্য ৩৯ লাখ টাকা

August 10, 2026
3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In