• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home দেবীগঞ্জ

পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 30, 2026
in দেবীগঞ্জ, পঞ্চগড়
0
পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাটে পশু কেনাবেচায় নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।

রোববার (৩০ আগস্ট) সরেজমিনে ভাউলাগঞ্জ হাটে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

আরো পড়ুন

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক

দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ ইউএনওর

জেলা প্রশাসন অনুমোদিত টোলের হার অনুযায়ী, প্রতি গরুর ক্ষেত্রে শুধু ক্রেতার কাছ থেকে ৫৫০ টাকা নেওয়ার কথা। তবে হাটে গরুপ্রতি ক্রেতার কাছ থেকে ৬০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে আরও ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ, গরুপ্রতি ক্রেতা-বিক্রেতার কাছ থেকে মোট ৭০০ টাকা আদায় করা হচ্ছে।

অন্যদিকে, প্রতি ছাগলের ক্ষেত্রে নির্ধারিত টোল ১৫০ টাকা হলেও ক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। ফলে ছাগলপ্রতি অতিরিক্ত ১৫০ টাকা আদায় করা হচ্ছে।

একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের দেওয়া রশিদে আদায়কৃত টোলের পরিমাণ উল্লেখ না করার অভিযোগও রয়েছে।

প্রতি সপ্তাহের রোববার ও বুধবার হাটটি বসে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলা ১৪৩৩ সনে আয়কর ও ভ্যাট ছাড়া হাটটি ১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে বিপুলসংখ্যক গরু-ছাগল এই হাটে কেনাবেচা হয়। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি হাটে প্রায় ২০০ থেকে ২৫০টি গরু এবং ১৫০ থেকে ২০০টি ছাগল কেনাবেচা হয়।

হাটে গরু কিনতে আসা টেপ্রীগঞ্জের বটতলী এলাকার মোস্তাফা বলেন, গরু কেনার পর রশিদ নেওয়ার সময় তাকে ৬০০ টাকা দিতে হয়েছে। আবু বক্কর ছিদ্দিক নামে আরেক ক্রেতাও গরুর জন্য ৬০০ টাকা দেওয়ার কথা জানান।

অন্যদিকে, গরু বিক্রেতাদের কাছ থেকেও ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ‘চাঁদা’ বলা হচ্ছে। হাটে আসা গরু বিক্রেতা তফিজুল, রবিউলসহ কয়েকজন বিক্রেতা তাদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়ার কথা জানান।

ছাগলের হাটেও একই ধরনের চিত্র পাওয়া যায়। পার্শ্ববর্তী ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন থেকে আসা সোহাগ নামে এক ক্রেতা বলেন, ছাগল কেনার পর রশিদ নেওয়ার সময় তাকে ৩০০ টাকা দিতে হয়েছে।

বোদা উপজেলার ডিয়াপাড়া এলাকার নেন্দ বলেন, ‘ছাগল কেনার পর রশিদ নেওয়ার জন্য ৩০০ টাকা দিছি। সরকারি টোল কত টাকা, কেউ বলে না।’

ইজারার শর্ত অনুযায়ী, হাটের একাধিক স্থানে নির্ধারিত টোলের তালিকা-সংবলিত সাইনবোর্ড প্রদর্শনের নিয়ম রয়েছে। তবে সরেজমিনে পুরো হাটে এমন কোনো সাইনবোর্ড দেখা যায়নি। ফলে ক্রেতা-বিক্রেতারা নির্ধারিত টোলের হার সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন না।

ছাগলের হাটে টোল আদায়ের দায়িত্বে থাকা মতিয়ার ও পদো বলেন, ‘রশিদে আদায়কৃত টোলের টাকা লেখার জন্য ইউএনও কিংবা চেয়ারম্যান আমাদের কিছু বলেননি। রশিদেও টোলের পরিমাণ লেখার জায়গা নেই। ইউএনও বললে আমরা লিখে দিতাম।’

গরুর হাটে টোল আদায়ের দায়িত্বে থাকা ব্যক্তিরাও একই কথা বলেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রোববার সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে হাটে থাকা ক্রেতা-বিক্রেতাদের অনেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন। এ সময় টোল আদায়কারীদের সঙ্গে কয়েকজন ক্রেতার বাগ্‌বিতণ্ডা হয়। পরে কয়েকজন ক্রেতাকে বাড়তি টাকা ফেরত দিতে দেখা যায়।

গরু ও ছাগলের টোলের নামে যে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, এতে প্রতি মাসে ইজারাদারের পকেটে যাচ্ছে অন্তত সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা।

হাটের ইজারাদার হারুন অর রশিদ চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর রাজনৈতিক ও স্থানীয় প্রভাবের কারণে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে হারুন অর রশিদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, ‘রশিদে অবশ্যই আদায়কৃত টোলের পরিমাণ লিখতে হবে। এছাড়া নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত টোল আদায়ের সুযোগ নেই। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক
পঞ্চগড়

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক

October 17, 2026
4
দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ ইউএনওর
পঞ্চগড়

দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ ইউএনওর

October 15, 2026
3
২১ হাজার টাকা বাড়িভাতা, তবুও কলেজে রাত কাটান অধ্যক্ষ
পঞ্চগড়

২১ হাজার টাকা বাড়িভাতা, তবুও কলেজে রাত কাটান অধ্যক্ষ

October 14, 2026
7
মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 10, 2026
4
দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর
পঞ্চগড়

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর

October 9, 2026
1
পঞ্চগড়ে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

পঞ্চগড়ে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 9, 2026
4
Next Post
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি

কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In