ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তেরনই নদীর পানিতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামে দুই শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে এ দু’র্ঘ’টনা ঘটে। নি’হ’ত দুই শিশুই একই গ্রামের বাসিন্দা।
নি’হ’ত এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। তার বাবা সুলতান, যিন। অপর নি’হ’ত শিশু কাউসার কালামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু তেরনই নদীর পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন। উদ্ধার করে তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র পাঁচ বছর বয়সী দুই শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যুতে পুরো এলাকায় বর্তমানে শোকের মাতম বইছে।









