• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 2, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত নার্সদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে পৌর শহরের ফেরিঘাট এলাকায় হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

নবজাতকের পা ভেঙে যাওয়ার পরও বিষয়টি গোপন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি ভাঙা পায়ের এক্স-রে রিপোর্টও অভিভাবকদের দেখানো হয়নি বলে শিশুটির স্বজনরা দাবি করেছেন।

আরো পড়ুন

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

জানা গেছে, শনিবার সিজারিয়ান অপারেশনের জন্য ম্যাক্স হাসপাতালে প্রসূতি জান্নাতি আক্তার কনা বেগম ভর্তি হন। ওই রাতেই অস্ত্রোপচার করা হয়। তিনি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। সমস্যা ঘটে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময়।

বাড়ি ফেরার ঠিক আগমুহূর্তে ওই নবজাতকের বাবা কান্নাভেজা কণ্ঠে জানান, বিয়ের ছয় বছর পর তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। আনন্দের সঙ্গে হাসপাতালে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ নার্সদের অবহেলায় তার সবকিছু ওলট-পালট হয়ে যায়।

বাবার অভিযোগ, নবজাতকের চোখে হলুদ রং থাকায় কিছু সময় চিকিৎসা (ফটোথেরাপি) দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু থেরাপি রুমে নেওয়ার কিছু সময় পরই সন্তান উচ্চস্বরে কান্না শুরু করে।

হাহাকার করে কাঁদতে কাঁদতে নবজাতকের মা কনা বেগম জানান, অনেক অপেক্ষার পর তিনি প্রথমবার মা হয়েছেন। কিন্তু নার্স খাদিজা তার শিশুকে চোখের রং পরিবর্তনের জন্য থেরাপি দিতে নিয়ে গিয়ে পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সুস্থ ছেলের পা ভেঙে দুই ভাগ হয়ে গেছে।

তিনি বলেন, “এরা কতটা নিষ্ঠুর! পা ভেঙে গেলেও আমাদের কিছু জানায়নি। এক্স-রে রিপোর্টও দেখায়নি।” এ ঘটনায় তিনি বিচার দাবি করেছেন।

ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. নাহিদ গণমাধ্যমকে জানান, নবজাতকের পা ঠিক কীভাবে ভেঙেছে, সে বিষয়ে তারা কেউ নিশ্চিত হতে পারেননি। তবে আহত শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং এর ব্যয়ভার তারা বহন করবেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তবে হাসপাতালের অভিযুক্ত নার্স খাদিজা বেগম জানান, তিনি যখন ফটোথেরাপি দিয়েছেন, তখন শিশুটির পা ভাঙেনি।

বিষয়টি জানতে ওই গৃহবধূর অস্ত্রোপচারকারী নারী চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার ফোন নম্বরে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

কলাপাড়া হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট জানান, ২৯ আগস্ট নবজাতকটি জন্মের পর শ্বাসকষ্টজনিত কারণে তাকে তাঁর কাছে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা দেওয়ার পর শিশুটি সুস্থ হয়ে ওঠে। এরপর শিশুটির অভিভাবকরা তার জন্ডিস হয়েছে বলেও তাঁকে জানান।

পরে ম্যাক্স হাসপাতালেই ওই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেখানেই শিশুটিকে থেরাপি দেওয়া হয়। কিন্তু এর পরই মঙ্গলবার দুপুরে নবজাতকের বাবা শিশুটির ছবি নিয়ে এসে জানান, নার্সরা থেরাপি দেওয়ার পর থেকেই শিশুটির এক পা ফুলে গেছে। শিশুটি অনেক কান্নাকাটি করছে।

ওই চিকিৎসক আরও বলেন, এদিন দুপুর ২টার দিকে ম্যাক্স হাসপাতাল থেকে নাহিদ নামের একজন ফোন করে জানান, শিশুটির একটু সমস্যা হয়েছে। তবে এক্স-রে রিপোর্ট দেখাতে বললেও তারা তা দেখায়নি। পরে শুনেছেন, নবজাতকের পা ভেঙেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং গণমাধ্যমকে জানান, তিনি বর্তমানে অসুস্থ ও চিকিৎসাধীন রয়েছেন। কর্মস্থলে ফিরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে বিষয়টি নিয়ে অসহায় ওই পরিবারকে নানাভাবে ‘ম্যানেজ’ করতে ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে।

আরও পড়ুন

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
5
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
2
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।
গলাচিপা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।

September 1, 2026
2
দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

September 1, 2026
5
গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গলাচিপা

গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

September 1, 2026
4
বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পটুয়াখালী

বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

September 1, 2026
5
Next Post
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In