• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাকেরগঞ্জ

পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে বাকেরগঞ্জের ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন হাট

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 29, 2026
in বাকেরগঞ্জ
0
পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে বাকেরগঞ্জের ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন হাট
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালকে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। তাঁর এ কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পায়। পরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।

আরো পড়ুন

বাকেরগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে হাটবাজার উন্নয়নকাজ পরিদর্শনে যান ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনের একপর্যায়ে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি নিজ হাতেই সেগুলো পরিষ্কার করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এভাবে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয়দের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি ১০টি ডাস্টবিন প্রদান করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত অন্যতম সামাজিক আন্দোলন হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ আন্দোলনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

তিনি বাকেরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের বাড়ির আঙিনা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পাশাপাশি হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।’

স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তা যখন শুধু নির্দেশনা না দিয়ে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, তখন তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ইউএনওর এমন উদ্যোগ পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাকেরগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

October 17, 2026
2
বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের  প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

October 17, 2026
2
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

October 13, 2026
5
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

October 12, 2026
3
বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

October 8, 2026
7
বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে  অভিযান, জরিমানা ও কারাদন্ড
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদন্ড

October 8, 2026
2
Next Post
বাউফলে ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ মহিষের মৃত্যু; অসুস্থ আরও ২০

বাউফলে ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ মহিষের মৃত্যু; অসুস্থ আরও ২০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In