সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)-এর যুগ্ম মহাসচিব জিএম নূর ইসলাম (৭০) আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজু ও মহাসচিব জাফর আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বিএএসপি নেতৃবৃন্দ মরহুম জিএম নূর ইসলামের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএএসপি নেতৃবৃন্দ বলেন, জিএম নূর ইসলামের মৃত্যু আঞ্চলিক সংবাদপত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও সাংবাদিকতায় অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।









