• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

দাবি আদায়ে গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি

notesofatik by notesofatik
October 13, 2025
in গলাচিপা, পটুয়াখালী
0
দাবি আদায়ে গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা প্রদানের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মবিরতির ছবি ও অবস্থান কর্মসূচির দৃশ্য ছড়িয়ে দিচ্ছেন শিক্ষকরা। কর্মবিরতিতে ক্লাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দাবির সাথে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সমর্থন দিতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিপিসি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, রতনদি তালতলী মাধ্যমিক বিদ্যালয়, বড় চত্রা দাখিল মাদ্রাসা, পানখালী পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়, এনজেট আলিম মাদ্রাসা, কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসা, কোটখালী সিনিয়র মাদ্রাসা, কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর চর বিশ্বাস ছালেহা খাতুন দাখিল মাদ্রাসা, গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, সুহরী মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ, খারিজ্জমা ডিগ্রি কলেজ, বকুলবাড়িয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে।

আরো পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রাজা মিয়া আন্দোলনের বিষয় কোন মন্তব্য দিতে রাজি হননি।

বেসরকরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আন্দলনের সাথে আমাদের সমর্থন আছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেয়া উচিত। গলাচিপায় সকল এমপিও শিক্ষক ও কর্মচারীরা আজকে কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বলেন, সারাদেশ ব্যাপী শিক্ষকদের কর্মবিরতি চলছে। গলাচিপায় এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। ফলে শিক্ষার্থীদের পড়াশুনার মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে চেষ্টা করছি।

গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন বলেন, শিক্ষক, কর্মচারীরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে গিয়েছে। সম্মানিত শিক্ষকদের উপর পুলিশের হানলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতার দাবি জানিয়ে আসছেন। শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিলেও সম্প্রতি সরকার মাত্র ৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। শিক্ষক সমাজ এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। গত রোববার ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষক সংগঠন দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই গলাচিপার শিক্ষকরা সোমবার থেকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।

উল্লেখ্য, গলাচিপা উপজেলায় এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪টি, মাদ্রাসা ৩৪টি ও বেসরকারি কলেজ রয়েছে ৭ টি। সোমবার সকাল থেকে এসকল প্রতিষ্ঠানে কর্মবিরতি হয়।

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।
গলাচিপা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।

September 1, 2026
2
দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

September 1, 2026
4
গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গলাচিপা

গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

September 1, 2026
4
বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পটুয়াখালী

বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

September 1, 2026
5
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
কলাপাড়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

September 1, 2026
13
ক্লিন কলাপাড়া গড়তে পৌর শহরের অধিকাংশ পরিবার ইতিবাচক পথে হাঁটছেন
কলাপাড়া

ক্লিন কলাপাড়া গড়তে পৌর শহরের অধিকাংশ পরিবার ইতিবাচক পথে হাঁটছেন

September 1, 2026
1
Next Post
বাউফলে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১

বাউফলে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In