মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থা কোডেক এর সহযোগিতায় উপজেলা দুর্যোগ কমিটি সি,পি,পি সদস্য ও বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১.৩০ টায় রেলি মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান, শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইম ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ।
র্যালিটি উপজেলা কমপ্লেক্স থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং দুর্যোগ প্রশমন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়।









