• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

বাগেরহাটে বেড়িবাঁধের অভাবে জোয়ারের পানিতে ডুবে যায় মজিদডাঙ্গার ৩ শতাধিক ঘরবাড়ি

সোহরাব হোসেন রতন, বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 15, 2026
in Uncategorized
0
বাগেরহাটে বেড়িবাঁধের অভাবে জোয়ারের পানিতে ডুবে যায় মজিদডাঙ্গার ৩ শতাধিক ঘরবাড়ি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাগেরহাট শহরতলীর মুনিগঞ্জ ব্রিজের পাশের দক্ষিণ মজিদডাঙ্গা গ্রামে হতদরিদ্র ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ৩ শতাধিক বসতঘর, মসজিদ ও রান্নাঘর জোয়ারের পানিতে তলিয়ে যায়। রান্নাবান্না বন্ধ হয়ে যায়, কাদাপানির মধ্যে কষ্ট করে রাত কাটাতে হয় হতদরিদ্র বাসিন্দাদের। এ অবস্থায় ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে হয় তাদের। জোয়ারের পানি নেমে গেলে আবারও কাদাপানির মধ্যে ঘরে ফিরতে হয়। এভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মজিদডাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি পরিবারের সদস্যরা।

মজিদডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, ১৯৯৮ সালে এই আশ্রয়ণ প্রকল্পে সরকার মজিদডাঙ্গা গ্রামের ৬০টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি বরাদ্দ দেয়। পরে এই আশ্রয়ণ প্রকল্পের সামনের চরভরাট জমিতে ঘরবাড়ি তৈরি করে আরও ৮০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। সব মিলিয়ে এখানে ১৪০টি পরিবারের প্রায় সাড়ে চার শ মানুষ বসবাস করছেন। সরকার হতদরিদ্র ভূমিহীনদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প তৈরির সময় মাটি উঁচু না করায় এখন ১৪০টি পরিবারকে বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরো পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

সরেজমিনে শনিবার (১৫ আগস্ট) দুপুরে গিয়ে দেখা যায়, জোয়ারের পানি প্রবেশ করে আশ্রয়ণ প্রকল্পের রাস্তা, বসতঘর, রান্নাঘর ও মসজিদ প্লাবিত হয়েছে। মসজিদের সহ-সভাপতি আকরাম বলেন, ‘দুপুরে আমি জোহরের নামাজের জন্য আজান দিয়েছি। আজান দেওয়ার কিছু পরেই জোয়ারের পানি এসে মসজিদসহ পুরো আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর ডুবে গেছে। ফলে আমরা নামাজও পড়তে পারিনি।’

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে ঘরের মেঝে হাঁটু পানিতে তলিয়ে যায়। তখন ঘরে থাকা সম্ভব হয় না। পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পানি নেমে গেলে কাদা-পানির মধ্যে ফিরে এসে খেয়ে না খেয়ে দিনরাত পার করতে হয়।

তাদের অভিযোগ, বছরের পর বছর এমন দুর্ভোগ চললেও জেলা বা উপজেলা প্রশাসন স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি। তারা আরও বলেন, ‘আমরা ভাত-কাপড় কিংবা কোনো ধরনের আর্থিক সহায়তা চাই না। জোয়ারের পানির হাত থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্পের চারপাশে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক। একই সঙ্গে জরাজীর্ণ ঘরগুলো সংস্কার এবং যাতায়াতের জন্য একটি পাকা সড়ক নির্মাণেরও দাবি জানাই।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. আবু হানিফ হাওলাদার জানান, উপজেলা প্রশাসন এই আশ্রয়ণ প্রকল্প তৈরির সময় প্রয়োজনের তুলনায় মাটি কম উঁচু করে ভূমিহীনদের ঘর নির্মাণ ও জমি বরাদ্দ দিয়েছিল। ফলে জোয়ার হলেই মানুষকে পানিবন্দি হয়ে থাকতে হচ্ছে। তাদের এই দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ ও একটি পাকা সড়ক নির্মাণসহ জরাজীর্ণ হয়ে পড়া ঘরগুলো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। তা না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বিথী জানান, মজিদডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে দ্রুত সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণের জন্য পিআইওকে নির্দেশ দিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শনের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Uncategorized

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

September 18, 2026
7
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
11
কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ
Uncategorized

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ

September 10, 2026
5
বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ
Uncategorized

বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ

September 10, 2026
7
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
6
মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
8
Next Post
আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In