ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘনিমহেষপুর (অলিমপাড়া) এলাকায় নির্মাণাধীন বায়তুল মামুর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু নুর চৌধুরী, বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন, বিএনপি রুহিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, বিএনপি রুহিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, কর্ণফুলী গ্রুপের প্রতিনিধি ও সমাজসেবক মোঃ মোশারুল ইসলাম, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ এনামুল হক, সহকারী মৌলভী শিক্ষক মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম এবং আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মকছেদ।
অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল সমাপ্তি, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের সহযোগিতা ও দান-অনুদানে মসজিদের নির্মাণকাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্টদের আশা, নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসী আরও সুন্দর, প্রশস্ত ও মনোরম পরিবেশে ইবাদত-বন্দেগি করার সুযোগ পাবেন।





