মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বরগুনা জেলা প্রশাসক কর্তৃক গৃহীত Government Performance Management System এর সেকশন ২ এর অধীন উদ্ভাবন ও সংস্কার কার্যক্রম এর অন্তর্ভুক্ত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কার্যক্রম এর লক্ষ্যমাত্রা অর্জনে এবং পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আমতলী উপজেলা প্রশাসন এর আয়োজনে “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির অধীনে এই চারা বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুনাখালী স্কুল এন্ড কলেজ এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৭৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাসলিমা আক্তার।
ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হুসাইন, চুনাখালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল আলম, চুনাখালী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার উপস্থিত সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন এবং রোপণ পরবর্তী গাছের পরিচর্যা নিশ্চিত করার আহবান জানান।#









