• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 20, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

দুই বছরেও গ্রেফতার নয় যৌতুক ও ভ্রূণ হত্যা মামলার আসামি, উল্টো বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

দুমকি প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 3, 2026
in দুমকি
0
দুই বছরেও গ্রেফতার নয় যৌতুক ও ভ্রূণ হত্যা মামলার আসামি, উল্টো বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবিতে নির্যাতন এবং গর্ভের ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দীর্ঘ দুই বছরেও গ্রেফতার হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে মামলা প্রত্যাহারের জন্য ভুক্তভোগী গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন তিনি। এতে চরম নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় দিন কাটছে ভুক্তভোগী মাহমুদা নাসরিন (নুসরাত জাহান) ও তার পরিবারের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ জানুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে এবং পরে ২০২৩ সালের ৩ জানুয়ারি এক লাখ টাকা কাবিনে দুমকি উপজেলার লেবুখালী গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে মাহমুদা নাসরিনের সঙ্গে বাউফল উপজেলার মান্দারবন গ্রামের নসু গাজীর ছেলে আল আমীনের বিয়ে হয়।

আরো পড়ুন

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নের্তৃত্তে বিক্ষোভ মিছিল 

পবিপ্রবিকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার প্রত্যয় উপাচার্যের

বিয়ের পর আশুলিয়ায় সংসার করার সময় আল আমীন দুই লাখ টাকা যৌতুক দাবি করে মাহমুদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ রয়েছে। মেয়ের সংসার টিকিয়ে রাখতে ভুক্তভোগীর পরিবার বিভিন্ন সময়ে প্রায় ১০ লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি। একপর্যায়ে আল আমীনের পরকীয়ার বিষয়টি প্রকাশ্যে এলে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে এবং পরে তিনি আত্মগোপনে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ২৫ নভেম্বর বিচার চাইতে স্বামীর বাড়িতে গেলে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা মাহমুদাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। সে সময় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পেটে গুরুতর আঘাতের কারণে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ঘটনার পর আল আমীনকে প্রধান আসামি করে বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তবে ভুক্তভোগীর দাবি, তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতার না করেই ২০২৫ সালের ২৫ জুলাই অভিযোগ অসত্য উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

পরবর্তীতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আসামিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেন মাহমুদা। তার দাবি, বর্তমানে হোয়াটসঅ্যাপে কল ও বার্তা পাঠিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অন্যথায় ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে প্রধান আসামি আল আমীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী ও তার পরিবার দ্রুত প্রধান আসামিকে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নের্তৃত্তে বিক্ষোভ মিছিল 
দুমকি

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নের্তৃত্তে বিক্ষোভ মিছিল 

September 20, 2026
3
পবিপ্রবিকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার প্রত্যয় উপাচার্যের
দুমকি

পবিপ্রবিকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার প্রত্যয় উপাচার্যের

September 19, 2026
13
দুমকিতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

September 19, 2026
4
দুমকিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেকের ওপর শারীরিক নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
দুমকি

দুমকিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেকের ওপর শারীরিক নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

September 19, 2026
4
দুমকিতে গাড়িচালককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা, হাসপাতালে ভর্তি
দুমকি

দুমকিতে গাড়িচালককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা, হাসপাতালে ভর্তি

September 19, 2026
3
ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, দুমকি থানায় জিডি
দুমকি

ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, দুমকি থানায় জিডি

September 18, 2026
15
Next Post
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক মাদক কারবারি

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক মাদক কারবারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In