• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে: বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

বাউফল প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 28, 2026
in Uncategorized
0
মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে: বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে। নিয়ন্ত্রণ করলে কিছু মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মাদকের বিস্তার থেকেই যায়। তাই মাদক নির্মূলই হতে হবে আমাদের লক্ষ্য।”

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকবিরোধী সচেতনতা বিষয়ক শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, বিএনপি নেতা গাজী মো. গিয়াস উদ্দিন ও খোকন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম. জাফরান হারুন, গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান, ধান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ এবং বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. সায়েমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হওয়ার ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। জনগণ এক লাখ ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে মাদকমুক্ত সমাজের প্রত্যাশা ব্যক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, জাতীয় সংসদেও তিনি মাদক নির্মূলের দাবি তুলেছেন।

তিনি বলেন, সমাজ পরিবর্তনে সবার অংশগ্রহণ জরুরি। অনেক মানুষ বদলাতে না চাইলেও একজন সচেতন মানুষের উদ্যোগও জাতির জাগরণে ভূমিকা রাখতে পারে। সমাজের সচেতন মানুষ দৃঢ় সিদ্ধান্ত নিলে বাউফলকে মাদকমুক্ত করা সম্ভব।

আইনের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর সব সমস্যার সমাধান শুধু আইন দিয়ে সম্ভব নয়। আইন মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে, তবে ভালো থাকার সিদ্ধান্ত প্রত্যেক মানুষকেই নিজ থেকে নিতে হবে। সহনশীলতা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে না পারলে কেবল আইন দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, একটি সংবাদের শিরোনাম পরিবর্তন করেই বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা সম্ভব। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার করা উচিত নয়। পবিত্র আল-কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যাচাই ছাড়া সংবাদ প্রচার করা গুনাহের কাজ, আর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা ইবাদতের শামিল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের জন্য অপরিহার্য। সাংবাদিকদের এমন মর্যাদা ও পেশাগত মান বজায় রাখতে হবে, যাতে কেউ তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ না পায়। সাংবাদিকতার মর্যাদা রক্ষা করতে পারলে বাউফলও এগিয়ে যাবে।

মাদকবিরোধী অভিযানে জনসম্পৃক্ততা বাড়াতে তিনি ঘোষণা দেন, উপযুক্ত প্রমাণসহ মাদকের তথ্য দিয়ে অপরাধীকে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য দিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে তার দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও আশ্বাস দেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শিক্ষকদের উদ্দেশে তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা, নৈতিক শিক্ষা, অশ্লীলতা ও বেহায়াপনা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। পাশাপাশি পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এসব বিষয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, মাদক নির্মূলে ইতোমধ্যে উপজেলা পর্যায়ে শিক্ষক, ইমাম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় আড়াই লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।

সবশেষে তিনি বলেন, “আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাউফলকে একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”

আরও পড়ুন

বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

November 19, 2026
6
কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১
Uncategorized

কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

November 19, 2026
3
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি-শীত: উত্তাল সাগর
Uncategorized

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি-শীত: উত্তাল সাগর

November 19, 2026
9
আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম -ছারছীনার পীর ছাহেব
Uncategorized

আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম -ছারছীনার পীর ছাহেব

October 23, 2026
4
বিয়ের আগে পুরুষের মধ্যে যে ৫টি গুণ খোঁজেন নারীরা, জানলে অবাক হবেন!
Uncategorized

বিয়ের আগে পুরুষের মধ্যে যে ৫টি গুণ খোঁজেন নারীরা, জানলে অবাক হবেন!

October 21, 2026
2
ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
6
Next Post
মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে’ — বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে’ — বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In