• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

স্কুলের জমি নিয়ে নতুন বিতর্ক, অভিযোগ অস্বীকার করলেন এনসিপি নেতা কাফি

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 17, 2026
in Uncategorized
0
স্কুলের জমি নিয়ে নতুন বিতর্ক, অভিযোগ অস্বীকার করলেন এনসিপি নেতা কাফি
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে একটি সরকারি বিদ্যালয়ের জমি দখল করে চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে নুরুজ্জামান কাফি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কোনো জোর-জবরদস্তি বা অবৈধ দখল করেননি।

অভিযোগ রয়েছে, কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমির একটি অংশ কেটে নিজের জমিতে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করেছেন নুরুজ্জামান কাফি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম দাবি করেন, অন্তত সাত দিন আগে রাতের আঁধারে ওই পথ তৈরি করা হয়। বিদ্যালয়ের পেছনে কাফির ব্যক্তিগত জমি রয়েছে এবং সেখানে যাতায়াতের সুবিধার্থে এ রাস্তা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মালিকানাধীন ২১ একর ৭৬ শতক জমি রয়েছে। যার মৌজা রাজপাড়া, বিএস খতিয়ান নম্বর-১২। ১৪৩২ সাল পর্যন্ত জমির খাজনা পরিশোধ করা হয়েছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার পর বিধি অনুযায়ী জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে হস্তান্তর করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিদ্যালয়ের দাবি, জমিটির মালিকানা নিয়ে প্রায় ৩০ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন এবং সিভিল রিভিউ পিটিশন নং-২৪৬/২০২৫ এখনও নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই নুরুজ্জামান কাফি স্থানীয় সালাউদ্দিন নয়ন পাহলওয়ানদের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয়ের দাবি তুলে সেখানে রাস্তা নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ অবৈধ বলে বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, আদালতের নির্দেশনা সংবলিত প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলাপাড়া থানায় জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে স্থানীয় সালাউদ্দিন নয়ন পাহলওয়ান পক্ষের দাবি, তাদের পূর্বপুরুষদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রায় ৩০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০২৫ সালে উচ্চ আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। পরে নুরুজ্জামান কাফিকে যাতায়াতের সুবিধার্থে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে দেওয়া হয়েছে। তাই এখানে কোনো অনিয়ম হয়নি বলে তারা দাবি করেন।

নুরুজ্জামান কাফি বলেন, “আমি প্রায় ৩০ লাখ টাকায় বিদ্যালয়ের জমির পেছনে একটি জমি কিনেছি। সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এ কারণে প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। পরে আদালতের রায় পাওয়ার পর স্থানীয়দের কাছ থেকে ৬ শতাংশ জমি নিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছি। রাতের আঁধারে নয়, দিনের বেলাতেই কাজ করা হয়েছে। এখানে কোনো জোর-জবরদস্তি বা অবৈধ দখলের ঘটনা ঘটেনি।”

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চললেও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Uncategorized

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

September 18, 2026
5
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
11
কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ
Uncategorized

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ

September 10, 2026
5
বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ
Uncategorized

বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ

September 10, 2026
7
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
6
মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
8
Next Post
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In