• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

পঞ্চগড়ে নিরাপদ মাংস সরবরাহে নতুন অধ্যায়, গঠন হলো ১০ সদস্যের তদারকি দল

পঞ্চগড় প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 15, 2026
in Uncategorized
0
পঞ্চগড়ে নিরাপদ মাংস সরবরাহে নতুন অধ্যায়, গঠন হলো ১০ সদস্যের তদারকি দল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গবাদিপশুর মাংস সরবরাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এ লক্ষ্যে ১০ সদস্যের ‘নিরাপদ গবাদিপশুর মাংস নিশ্চিতকরণ টিম’ গঠন করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হবে।

বুধবার (১৫ জুলাই) পৌর এলাকার মাংস প্রক্রিয়াজাতকারী ও ব্যবসায়ীদের সচেতন করতে বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন জুনোটিক রোগের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে গঠন করা হয়েছে বিশেষ তদারকি দল।

পরিদর্শনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ব্যবসায়ীদের জবাইয়ের আগে প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত স্থান ও সময়ে পশু জবাই, নির্ধারিত সময়ের মধ্যে মাংস বিক্রি, বর্জ্য ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকারীদের ফিটনেস সার্টিফিকেট এবং স্বাস্থ্য সনদ গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এর আগে তাদের সতর্কতামূলক নোটিশও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার বাইরে থেকে মাংস এনে বিক্রি, অসুস্থ পশু জবাই এবং দীর্ঘ সময় ধরে মাংস বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নজরে আসে। পরে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে জোরদার করা হয় তদারকি কার্যক্রম।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে ভেটেরিনারি সার্জন ডা. অনন্যা সাহাকে টিম লিডার করে ১০ সদস্যের ‘নিরাপদ গবাদিপশুর মাংস নিশ্চিতকরণ টিম’ গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত এআই টেকনিশিয়ানরা এ দলের সদস্য হিসেবে নিজ নিজ এলাকায় পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সনদ প্রদানের কার্যক্রম তদারকি করবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান বলেন, “আগামী সপ্তাহ থেকে জবাইয়ের আগে প্রতিটি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হবে। এছাড়া ব্যবসায়ীদের প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্স সম্পন্ন করতে চলতি জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শিগগিরই শুরু: শিক্ষামন্ত্রী

সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শিগগিরই শুরু: শিক্ষামন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In