• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের শাইখ আব্দুল মালেক

পঞ্চগড় প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 15, 2026
in Uncategorized
0
আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের শাইখ আব্দুল মালেক
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দীন অনুষদের তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৃতী সন্তান শাইখ আব্দুল মালেক। এর মাধ্যমে তিনি পঞ্চগড় জেলার প্রথম আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানা যায়, শাইখ আব্দুল মালেক আজহারী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হানিফ আলী ও মরহুমা জেলেমন নেছা দম্পতির সন্তান।

আরো পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

শাইখ আব্দুল মালেকের শিক্ষাজীবনের সূচনা হয় দেবীডুবা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ২০১২ সালে দেবীগঞ্জ পৌরসভার কামাতপাড়াস্থ শেখ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন। ২০১৪ সালে দেবীগঞ্জ জমিরউদ্দিন দাখিল মাদ্রাসা থেকে জেডিসি, ২০১৬ সালে নীলফামারীর সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৮ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

শাইখ আব্দুল মালেক উচ্চশিক্ষার লক্ষ্যে ২০২১ সালে মিশরের কায়রোস্থ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দীন অনুষদের তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স বিভাগে ভর্তি হন। পাঁচ বছরের অধ্যয়ন শেষে গত ৯ জুলাই প্রকাশিত ফলাফলে তিনি একই বিভাগ থেকে সফলতার সঙ্গে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে শাইখ আব্দুল মালেক আজহারী ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট (IIOI)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (Founder & CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন কুরআন গবেষক, ইসলামী শিক্ষাবিদ ও দাঈ হিসেবে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে কুরআন অনুধাবন, তাফসীর, হাদিস, ফিকহ, আরবি ভাষা এবং ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শাইখ আব্দুল মালেক আজহারী বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করতে পারা মহান আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ। এই অর্জনের পেছনে যাঁদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা রয়েছে, বিশেষ করে আমার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শিক্ষকগণ, দেশে-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী এবং পঞ্চগড়ের দেবীগঞ্জসহ আমার এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে কুরআন ও সুন্নাহর আলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাওফীক দান করেন এবং আমার এই ক্ষুদ্র জ্ঞানকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজে লাগানোর সামর্থ্য দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

শাইখ আব্দুল মালেকের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর শিক্ষাজীবনের অন্যতম ভিত্তি শেখ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও পরিচালকরাও।

এ বিষয়ে শেখ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক মামুন বলেন, আব্দুল মালেক ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিলেন। আমাদের মাদ্রাসা থেকেই তিনি ২০১২ সালে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। আমরা সবসময় তাঁর শিক্ষা ও নৈতিক বিকাশে সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। ধারাবাহিক অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, আমাদের প্রতিষ্ঠান, দেবীগঞ্জ উপজেলা এবং সমগ্র পঞ্চগড়বাসীর জন্যও গর্বের বিষয়। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং দ্বীনের খেদমতে আরও বড় অবদান রাখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি।

পঞ্চগড় জেলার প্রথম আল-আজহার স্নাতক হিসেবে শাইখ আব্দুল মালেক আজহারীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার জন্যও একটি গৌরবের বিষয়। ধর্মীয় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য তাঁর এ সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

আরও পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
3
মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ
Uncategorized

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

August 25, 2026
5
জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

August 24, 2026
5
নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
Uncategorized

নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা

August 24, 2026
4
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

August 17, 2026
17
আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত
আমতলী

আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

August 16, 2026
3
Next Post
পবিপ্রবিতে গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

পবিপ্রবিতে গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In