পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি’ (এডিএস)। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএস-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন। সহকারী শিক্ষক মুনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক আবদুস সোবাহান মল্লিক, সহ-সভাপতি, ম্যানেজিং কমিটি
আবু সালেহ খোকন, সাধারণ সম্পাদক, দলিল লেখক সমিতি ও ত্রাণ বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি
মোঃ সামিম সিকদার, ইউপি সদস্য, লেবুখালী ইউনিয়ন অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোসাঃ সারমিন আক্তার।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ জয়, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মল্লিক, মোঃ জহিরুল ইসলাম হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।









