• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 1, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 11, 2026
in Uncategorized
0
পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবেশী এক শিশুকে লটকনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার জমা দেন। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এইদিকে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে বোদা এলাকা থেকে অভিযুক্ত বৈদ্যনাথের বোনের বাসা যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

এর আগে শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গ্ৰেপ্তার বৈদ্যনাথ রায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগী পাড়া এলাকার রামচরন রায়ের ছেলে। শুক্রবার ঘটনা জানাজানির পর সে বাড়ি থেকে পালিয়ে যায়।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত বৈদ্যনাথ রায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী এক হিন্দু শিশু ও এক মুসলিম শিশুকে পৃথকভাবে নিজ বাড়িতে ডেকে নিয়ে এই অপচেষ্টা চালায়। সর্বশেষ গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আমেনা আক্তার (ছদ্মনাম) নামের এক শিশুকে লটকন দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বৈদ্যনাথ রায়।

ভুক্তভোগী শিশুর মা জানান, বেশ কিছুক্ষণ মেয়েকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় অন্য শিশুরা জানায়, বৈদ্যনাথ তার মেয়েকে ঘরের দিকে নিয়ে গেছে। প্রথমে গিয়ে সন্ধান না পেলেও, দ্বিতীয়বার খুঁজতে গেলে অভিযুক্তের ভাতিজা সুনিল (ছদ্মনাম) জানায় শিশুটিকে টয়লেটে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শিশুটির মা আরও বলেন, তার মেয়েকে ঘরে নিয়ে পোশাক খুলে ধর্ষণ করে বৈদ্যনাথ। বৃহস্পতিবার তেমন কিছু বুঝতে না পারলেও শুক্রবার (১০ জুলাই) সকালে ঘুম থেকে উঠে শিশুটি অসুস্থ হওয়ায় এবং ঠিক ভাবে হাঁটতে না পারায় বিকেল ৩টার দিকে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জাহান সুকন্যা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করেন। এরপর উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুর প্রতিবেশী সেলিনা আক্তার জানান, অভিযুক্ত বৈদ্যনাথ রায়ের ভাতিজা শিশু সুনীলসহ (ছদ্মনাম) অন্য শিশুরা ঘটনাটি দেখে ফেলায় তাদেরকে প্রথমে টাকার লোভ দেখায় বৈদ্যনাথ। পরবর্তীতে শিশুরা রাজি না হলে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত।

এদিকে এলাকাবাসী আরও জানায়, মাত্র এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) একই এলাকার তৃতীয় শ্রেণী পড়ুয়া বিন্দু রানী (ছদ্মনাম) নামের অপর এক আট বছর বয়সী শিশুকেও একইভাবে লটকন দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করে বৈদ্যনাথ রায়। একই সময় মেয়েকে দেখতে না পেয়ে শিশুটির মা ডাকাডাকি করলে বৈদ্যনাথ শিশুটিকে ছেড়ে দিলে সে নিজ বাসায় চলে যায়। শিশুটি তৎক্ষনাৎ তার মাকে কিছু না বললেও পরে সব খুলে বলে।

এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, আসামীকে গ্ৰেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
2
মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ
Uncategorized

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

August 25, 2026
5
জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

August 24, 2026
5
নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
Uncategorized

নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা

August 24, 2026
4
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

August 17, 2026
17
আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত
আমতলী

আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

August 16, 2026
3
Next Post
গলাচিপায় ওয়ারেন্টভুক্ত দুই ‘মাদক কারবারি’ গ্রেফতার

গলাচিপায় ওয়ারেন্টভুক্ত দুই ‘মাদক কারবারি’ গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In