• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

টানা বৃষ্টিতে কলাপাড়ায় জলাবদ্ধতা, ক্ষতির মুখে হাজারো পরিবার ও সবজি চাষ

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 10, 2026
in Uncategorized
0
টানা বৃষ্টিতে কলাপাড়ায় জলাবদ্ধতা, ক্ষতির মুখে হাজারো পরিবার ও সবজি চাষ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

ছয় দিনের টানা বৃষ্টিতে কলাপাড়া উপজেলাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কয়েক হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। খাল-বিল ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। একই সঙ্গে ডুবে গেছে অন্তত ৪৫০টি ছোট-বড় পুকুর ও মাছের ঘের। উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা। টানা বর্ষণ ও জোয়ারের পানির চাপে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি অন্তত এক হাজার একর জমিতে আবাদ করা গ্রীষ্মকালীন সবজিক্ষেতও হুমকির মুখে পড়েছে। ফলন্ত গাছের গোড়ায় পচন ধরার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পাঁচ শতাধিক সবজি চাষি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুমিরমারা গ্রামের কৃষক সুলতান গাজী জানান, এলাকার অধিকাংশ কৃষক করলা, ঝিঙে, লাউ, চিচিঙ্গা, দুন্দল ও শসা বিক্রি শুরু করেছেন বা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে টানা বৃষ্টিতে ক্ষেতের গাছের গোড়ায় পচন ধরার শঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে বৃষ্টি না থামলে ফলনধরা গাছ রক্ষা করা কঠিন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, তিনি কৃষকদের ক্ষেত পরিদর্শন করে গাছের গোড়ায় পচন রোধে প্রয়োজনীয় স্প্রে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নীলগঞ্জ এলাকার অনেক কৃষক উঁচু জমিতে সবজির আবাদ করায় এবং স্লুইসগেট কৃষকদের নিয়ন্ত্রণে থাকায় এখনো অধিকাংশ ক্ষেত পানিতে তলিয়ে যায়নি।

এদিকে মহিপুর ইউনিয়ন-এর চেয়ারম্যান গাজী ফজলুর রহমান জানান, আন্ধারমানিক নদীর তীরবর্তী নিজামপুর এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যা টানা বৃষ্টিতে আরও বৃদ্ধি পেয়েছে। একই ধরনের ঝুঁকিতে রয়েছে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা।

পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানান, চার থেকে পাঁচটি পয়েন্টে জরুরি সুরক্ষা ব্যবস্থা নেওয়া হলেও এখনো তিন থেকে চার কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

অন্যদিকে প্রবল বর্ষণে কলাপাড়া পৌরসভা, টিয়াখালী, নীলগঞ্জ, চাকামইয়া, লালুয়া, কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি চলাচলের খাল ও ড্রেনেজ ব্যবস্থা ভরাট ও দখল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কৃষকদের সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি স্লুইসগেটগুলো সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ তিনদিন পরে উদ্ধা

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ তিনদিন পরে উদ্ধা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In