পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, কাজী মাহাবুব আলম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি-আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি পটুয়াখালী সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কাজী মাহাবুব আলম ছিলেন একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মৃত্যুতে দল একজন পরীক্ষিত ও বিশ্বস্ত সংগঠককে হারিয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম সোমবার (৬ জুলাই) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।








