• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 1, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটা–কলাপাড়া–পটুয়াখালী সড়কে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 6, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটা–কলাপাড়া–পটুয়াখালী সড়কে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পর্যটন নগরী কুয়াকাটার সঙ্গে পটুয়াখালীর সংযোগকারী কুয়াকাটা–কলাপাড়া–পটুয়াখালী মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার অংশে অন্তত ১৫টি বিপজ্জনক বাঁক রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দিন দিন সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন কুয়াকাটাগামী পর্যটকবাহী বাসের চালক ও যাত্রীরা।

বাসচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কুয়াকাটা থেকে কলাপাড়া পর্যন্ত কচ্ছপখালী লেক, হাজীপুর (হলদিবাড়িয়া) খালের কালভার্ট সংলগ্ন বাঁক, পাখিমারা স্কুল এলাকা ও মাস্টারবাড়ি মোড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে কলাপাড়া থেকে পটুয়াখালী অংশে সেকান্দারখালী, বান্দ্রা, কলংক, খুড়িয়ার খেয়াঘাটের আগে, আমতলী বন্দরের আগে, আমতলী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা, ঘটখালী, আমড়াগাছিয়া, মহিষকাটা, ইটভাটা, শাখারিয়া স্কুলসহ আরও কয়েকটি স্থানে রয়েছে বিপজ্জনক বাঁক।

আরো পড়ুন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

স্থানীয়দের অভিযোগ, এসব বাঁকে দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। ফলে ঘটছে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড বসানো হলেও তা দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

বাসচালক আল আমিন বলেন, “পটুয়াখালী–কলাপাড়া–কুয়াকাটা সড়ক এমনিতেই তুলনামূলক সরু। এর সঙ্গে প্রায় ২০টির মতো ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। নিয়মিত চলাচলকারী চালকরাও সতর্ক থাকার পরও দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। বিশেষ করে পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত অংশে সমস্যা বেশি। সড়ক সংস্কারের পর অনেক জায়গায় রাস্তার পাশের অংশ প্রায় ছয় ফুট সংকুচিত হয়েছে। নতুন বা অপরিচিত চালকদের জন্য এটি আরও বিপজ্জনক।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, অনেক স্থানে সতর্কতামূলক সংকেত থাকলেও অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “সড়কের এসব বাঁক সত্যিই ঝুঁকিপূর্ণ। চালকদের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে সড়ক প্রশস্তকরণের সময় বাঁকগুলো যতটা সম্ভব সোজা করার উদ্যোগ নেওয়া উচিত। এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে সড়ক ও জনপথ বিভাগ, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গলাচিপা

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

August 31, 2026
9
বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ
পটুয়াখালী

বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

August 31, 2026
4
গলাচিপায় কেয়ার অ্যাওয়ার প্রকল্পের অবহিতকরণ সভা
গলাচিপা

গলাচিপায় কেয়ার অ্যাওয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

August 31, 2026
4
দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ , ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দুমকি

দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ , ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

August 31, 2026
3
দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দুমকি

দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

August 31, 2026
5
অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
পটুয়াখালী

অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

August 31, 2026
1
Next Post
পটুয়াখালীতে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত ‘পৌর বিদ্যানিকেতন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

পটুয়াখালীতে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত ‘পৌর বিদ্যানিকেতন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In