
বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো: শামীমুজ্জামান ফিরোজ-কে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ সংস্থায় অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে তাঁর নতুন দায়িত্ব পালন করবেন।
মো: শামীমুজ্জামান ফিরোজ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এই অঞ্চলেরই এক গৌরবময় কীর্তি সন্তান। তাঁর এই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে আসীন হওয়ার খবরটি দুমকি উপজেলায় পৌঁছামাত্রই সর্বত্র সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই খুশিতে মেতে উঠেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার বইছে।
আমাদের এলাকার সন্তান সরকারের এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, এটি পুরো দুমকিবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।
শামীমুজ্জামান ফিরোজের মতো একজন দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় দুমকি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এলাকার মানুষের বিশ্বাস, তাঁর হাত ধরে বাংলাদেশের পর্যটন শিল্প আরও বহুদূর এগিয়ে যাবে এবং একই সাথে তিনি পটুয়াখালী তথা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের অহংকার হিসেবে নিজের মেধার স্বাক্ষর রাখবেন।



