• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পল্লী বিদ্যুতের জুন মাসের বাড়তি বিলের ধকলে কলাপাড়ার ৯০ হাজার গ্রাহক

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

notesofatik by notesofatik
July 2, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পল্লী বিদ্যুতের জুন মাসের বাড়তি বিলের ধকলে কলাপাড়ার ৯০ হাজার গ্রাহক
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলের বোঝায় ৯৪ হাজার গ্রাহক চরম বিপাকে পড়েছেন। শতকরা ৭০-৮০ শতাংশ গ্রাহকের অভিযোগ তাঁদের জুন মাসের বিদ্যুৎ বিল গেল মাসের চেয়ে দেড়গুন থেকে দুইগুন বাড়িয়ে দেয়া হয়েছে। বাড়তি বিদ্যুৎ বিল পরিশোধ করতে গ্রাহকরা ভোগান্তির কবলে পড়েছেন। তারা অভিযোগ করেছেন, মিটার না দেখে অনুমান নির্ভর এমন বিল করায় তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। গ্রাকদের জিম্মি করে মিটার পরিদর্শকরা এমন ভোগান্তির মধ্যে ফেলেছেন অধিকাংশ গ্রাহককে। তারা এর প্রতিকার চেয়েছেন। অধিকাংশ গ্রাহকের দাবি লোডশেডিং ছিল। গেল মাসের চেয়ে বিদ্যুৎ কম ব্যবহার করেছেন। কিন্তু বিল দেওয়া হয়েছে মে মাসের চেয়ে দ্বিগুন, কোন কোন গ্রাহককে তিনগুন বেশি দেয়ারও অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে গ্রাহকরা ক্ষুব্ধ রয়েছেন।
গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলার সদস্য সচিব, কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকার বাসীন্দা গাজী আব্বাস উদ্দিন বাচ্চু জানালেন, তার দুটি মিটারেই মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল দেয়া হয়েছে। তিনি দেখালেন, একটি মিটারে জুন মাসে বিল দেওয়া হয়েছে, ৮০৫৫ টাকা, ৬৫০ ইউনিট। অথচ এই মিটারে গেল মাসে ইউনিট দেওয়া হয়েছে ৪২৫ ইউনিট। একইভাবে অপর মিটারে মে মাসে বিল দেওয়া হয় ৩১০ ইউনিট। যা এই মাসে দেওয়া হয়েছে ৪৫০ ইউনিট, ৪৬০৩ টাকা। তার দাবি মিটার না দেখেই রিডিং বসিয়ে দেয়া হয়েছে।
টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনীর বাসীন্দা মোঃ ফোরকান হাওলাদার জানালেন, তাঁদের ২৮০ টাকা থেকে ৩৫০ টাকার বিল দেয়া হতো। কিন্তু শতাধিক পরিবার সবাইকে জুন মাসে দেড়-দুই গুন বেশি বিল দেয়া হয়েছে। তিনি জানান, অধিকাংশ শ্রমজীবী পরিবারের পক্ষে এই বেশি বিদ্যুৎবিল পরিশোধ করা কষ্ট হচ্ছে।
কুয়াকাটার বাসস্ট্যান্ডের ক্ষুদে দোকানি মোঃ জহির হোসেন জানালেন, তিনি ফি মাসে ৪০০-৪৫০ টাকার বিল দিতেন। কিন্তু জুন মাসে তার দোকান ও বাসায় দ্বিগুন বাড়িয়ে দেয়া হয়েছে। এভাবে শতকরা ৮০ শতাংশ গ্রাহকের অভিযোগ তাঁদের বিদ্যুৎবিল অনুমান নির্ভর করা হয়েছে। বাড়তি বিলের বোঝা চাপানো হয়েছে।
গ্রাহকের কমন অভিযোগ, জুন মাসে লোডশেডিং ছিল। ইউনিট কম ব্যবহার করেছেন। অথচ উল্টো বিলে ইউনিট দেড়-দুই গুন বেশি দেখিয়ে বিল দ্বিগুন করা হয়েছে। গ্রহকরা দাবি করেছেন মিটার না দেখে অন্তত গড়ে প্রত্যেক গ্রাহকের ৩০-১০০ ইউনিট বাড়িয়ে বিল করা হয়েছে। যাতে এখানকার ৯০ হাজার গ্রাহকের কাছ থেকে অন্তত ৫০ লাখ ইউনিটের অতিরিক্ত বিদ্যুৎ বিল হাতিয়ে নেয়ার কাজটি করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। যা টাকার অংকে অন্তত সাড়ে চার কোটি টাকা। গ্রাহকরা এর থেকে পরিত্রাণ চেয়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া জোনাল অফিসসূত্রে জানা গেছে, কলাপাড়া জোনাল অফিসের অধীন ৬১ হাজার ৭৫১ জন এবং কুয়াকাটা জোনাল অফিসের অধীন ৩২ হাজার ৩১২ জন গ্রাহক রয়েছে। মোট ৯৪ হাজার ৬৩ জন গ্রাহকের ৭০ থেকে ৮০ শতাংশের অভিযোগ তাঁদের জুন মাসে ভৌতিক বিল দেয়া হয়েছে। মে মাসের চেয়ে তারা বিদ্যুৎ কম ব্যবহার করেছেন। লোডশেডিং ছিল অথচ বিলে ইউনিট দেড় থেকে দুইগুন বাড়িয়ে দেয়া হয়েছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম শেখ আব্দুর রহমান জানান, তিনিও এমন অভিযোগ পাচ্ছেন। তদন্ত করে যার সত্যতা মিলছে তার বিল সংশোধন করে দেওয়া হচ্ছে। তবে লোকবল সংকটে কিছুটা সমস্যা হচ্ছে বলেও এ কর্মকর্তা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেন, যে গ্রাহকসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

September 5, 2026
3
পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
5
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
9
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
5
কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

September 5, 2026
2
Next Post
রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In