• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

আন্ধারমানিক সেতুর ফুটপাতের অসংখ্য স্লাব বিধ্বস্ত, ২২ সৌরপ্যানেল উধাও; চরম ঝুঁকিতে পথচারী

notesofatik by notesofatik
June 27, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
আন্ধারমানিক সেতুর ফুটপাতের অসংখ্য স্লাব বিধ্বস্ত, ২২ সৌরপ্যানেল উধাও; চরম ঝুঁকিতে পথচারী
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাতের অসংখ্য স্লাব ভেঙ্গে জরাজীর্ণ হয়ে গেছে। বিধ্বস্ত হয়ে গেছে। একই দশা সেতুর সৌরবিদ্যুৎ সিস্টেমের। অর্ধেক বাতি রাতের বেলা জ্বলে না। অন্তত ২২টি সোলার বাতির সৌরপ্যানেল চুরি হয়ে গেছে। একদিকে হাঁটাপথের স্লাব বিধ্বস্ত। অপরদিকে রাতের বেলা থাকছে অন্ধকার।

পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয়। ফলে দ্রুত গতির যানবাহন চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। পথচারীদের রাতের বেলা চলতে হয় নিরাপত্তাহীনভাবে। তারা দ্রুত বিধ্বস্ত স্লাব মেরামতের পাশাপাশি সকল সোলার সিস্টেমগুলো সচল করার দাবি করেছেন। বছরের পর বছর এমন দুরবস্থা চলছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ রয়েছেন নির্বিকার।

আরো পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

সরেজমিনে দেখা গেছে, সেতুটির ফুটপাতের অসংখ্য স্লাব বিধ্বস্ত হয়ে গেছে। দুই পাশেই একই অবস্থা। পাঁচ/সাত বছর আগে কয়েকটি স্লাব বিধ্বস্ত হলে তা মেরামত করা হয়। কিন্তু ফের নতুন করে অসংখ্য স্লাব অন্তত দুই বছর ধরে বিধ্বস্ত হয়ে আছে। এছাড়া এমনিতেই রাতের বেলা অসংখ্য সৌরবাতি জ্বলে না। নষ্ট হয়ে গেছে। এর উপরে আবার অন্তত ২২টি সৌর বিদ্যুতের প্যানেল চুরি হয়ে গেছে।

ফলে অন্ধকারের মধ্যে ফুটপাত বাদ দিয়ে সাধারণ মানুষ চলাচল করছেন। ওই সেতুতে সন্ধ্যার পরে বহু ভ্রমণকারীর আনাগোনা থাকে। অনেকে হেঁটে চলাচল করেন। পায়চারী করতে যান। দর্শনাথর্ীরাও সন্ধ্যার পরে সেতুতে জড়ো হন। প্রতিদিন এই সেতু হয়ে কুয়াকাটাগামী শত শত দুরপাল্লার দ্রুতগামী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক-ট্রলি চলাচল করছে। মানুষ চলাচল করতে ঝুঁকির সম্মুখীন হয়।

পথচারী আবুল হাসান জানান, আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সেতু পেরিয়ে যাওয়া আসা করছি। ফুটপাতের স্লাব ভাঙ্গা থাকায় চলাচলে খুব সমস্যায় পড়তে হয়। এছাড়া প্রায় অর্ধেক সৌরবাতি অচল। জ্বলে না। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, জনস্বার্থে দ্রুত এই স্লাবগুলো মেরামত করা প্রয়োজন। পাশাপাশি সৌরবাতিগুলো সচল করা দরকার। স্থানীয়রা একই দাবি করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রায় দুই বছর আগে জানিয়েছিলেন, তিনি দ্রুত বিধ্বস্ত স্লাবগুলো ঠিক করে দিবেন। কিন্তু আজ পর্যন্ত কিছুই করা হয়নি। বর্তমানে তাঁকে কয়েকদফা মোবাইল করা হয়েছে, কিন্তু তিনি রিসিভ করেননি।

কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি বিষয়টি নিরসনে পটুয়াখালী জেলা সমন্বয় সভায় উপস্থাপন করেছেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবগত করবেন।

আরও পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
4
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
4
কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
6
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
5
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
3
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
Next Post
পটুয়াখালীতে ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ২ দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ২ দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In