নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার ২৭জুন দুপুরে লঞ্চঘাট এলাকা থেকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোস্থ পটুয়াখালী প্রসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব এর সঞ্চালনে এবং আহবায়ক পরিমল কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপি‘র সভঅপতি স্নেহাংশু সরকার কুট্টি।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর কলাপাড়া উপজেলা থেকে দেবাশীষ সিতদার(কালা), গলাচিপার তপন গাঙ্গুলি,বাউফলের নিতাই দেবনাথ এবং দশমিনার আহবায়ক অসিম কুমার দাস (নান্টু) প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









