• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

মহিপুরে জমি দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

notesofatik by notesofatik
June 25, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
মহিপুরে জমি দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা: পটুয়াখালীর মহিপুরে বিএনপি’র কতিপয় লোকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাম্মাৎ ফাতিমা। তিনি অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত মো. মুসা গাজীর পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। মুসা গাজীর পিতা মজিবুর রহমান গাজী দীর্ঘ ২৩ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন।

আরো পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তাদের পরিবার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। প্রবাস জীবনের উপার্জিত অর্থ দিয়ে তারা ২০২৪ সালে ৪০ নম্বর ইউসুফপুর মৌজার বিএস ৮১৬ খতিয়ানের ২৩০৩/২৩০৭ দাগের অংশ থেকে ১ দশমিক ২৫ একর, জমি ক্রয় করেন এবং বৈধভাবে ভোগদখলে রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি ইমরান হাওলাদার নামের এক ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। বিষয়টি নিয়ে মহিপুর থানায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত জমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তবে গত ১২ জুন ইমরান হাওলাদারসহ বেল্লাল ইসলাম গালিব (মাইকেল), মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, মহিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইউব আলী আকন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাওয়াব সরদার এবং রাসেল মাহমুদ ভেকু দিয়ে জমিতে মাটি কাটা শুরু করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় বাধা দিতে গেলে মুসা গাজীর চাচাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ঘটনায় আব্দুল মতিন গাজী মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- আর ১১৬/২৬) করেন।

পরবর্তীতে ২১ জুন কলাপাড়া আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে ২৩ জুন পুনরায় জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিতে গেলে আব্দুল মতিন গাজী, শহিদুল গাজী ও দেলোয়ার দুয়ারির ওপর হামলা চালানো হয়। এতে আব্দুল মতিন গাজী গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পেয়ে তারা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল, হামলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনকারীরা।

তবে অভিযোগ অস্বীকার করে ইমরান হাওলাদার বলেন, আমার জমিতে আমি কাজ করেছি। কারও কাছে কোনো টাকা-পয়সা চাওয়া হয়নি। আদালতের কোনো নোটিশও আমি পাইনি।

মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল গালিব বলেন, বাজারে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমিতে লোকজনের ভিড় দেখে সেখানে যাই। পরে আমাদের জড়িয়ে আদালতে মামলা ও থানায় জিডি করা হয়েছে।

এ ব্যাপারে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “মুসার পরিবার আমাদের কাছে এসেছিল। আমরা উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেবেন। এ ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদের দলের কোনো নেতাকর্মী সেখানে যাবে না। এরপরও দলের কেউ সেখানে গেলে, তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার বলেন, প্রবাসীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
4
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
4
কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
6
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
5
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
3
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
Next Post
কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In