• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

মাদক, পারিবারিক সহিংসতা কিশোরগ্যাং অনলাইন জুয়া মবকালচার প্রতিরোধে কলাপাড়ায় মতবিনিময় সভা

notesofatik by notesofatik
June 24, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
মাদক, পারিবারিক সহিংসতা কিশোরগ্যাং অনলাইন জুয়া মবকালচার প্রতিরোধে কলাপাড়ায় মতবিনিময় সভা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, ‘ ধর্মীয় নেতা, শিক্ষক, রজিনীতিবিদ, যুব ও তরুণ সমাজ এক হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব। আর মাদকের কারণেই পারিবারিক সহিংসতা থেকে শুরু করে কিশোর অপরাধী তৈরি হয়। এর থেকে সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার জায়গা থেকে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়ন ও অবস্থার উত্তরণ ঘটাতে হবে। তবে শিক্ষার্থীদের শতভাগ ক্লাশে উপস্থিতি নিশ্চিত করতে পারলেই অবস্থার মূল পরিবর্তন আনা সম্ভব হবে।

শিক্ষার্থীদের বই ও ক্লাশমুখি করতে পারলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। তাইলে সম্ভব কিশোর অপরাধ দমন। এক্ষেত্রে শিক্ষকবৃন্দের আন্তরিকভাবে এক হয়ে কাজ করতে হবে। দায়বোধের জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’ মঙ্গলবার শেষ বিকালে কলাপাড়া পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব বলেন।

আরো পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, মব কালচার, মাদক প্রতিরোধে- শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ‘ মাদকের অভিযানে আটকদের জন্য কেউ তদবিরে গেলে তার বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক। তিনিও শিক্ষকদেরকে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে হবে মতামত ব্যক্ত করেন। বিশেষ করে ছাত্রদের উপস্থিতি হতাশাজনক বলে উদ্বেগ প্রকাশ করেন। যার উন্নয়ন ঘটানো জরুরি। এক্ষত্রে অভিভাবকদের নিয়ে শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে।’ তিনি বলেন, ‘অবৈধ কোন কাজের স্বীকৃতি পুলিশ নিবে না।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার, কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম হাওলাদার।

বিষয়ের ওপর মতামত রেখে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলার সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, যুবনেতা সংগঠক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, গণঅধিকার পরিষদ কলাপাড়া পৌর কমিটির সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি শাহ-সুজাউদ্দিন, ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ, বৌদ্ধভিক্ষু রাখাইন উত্তম, শিক্ষক ক্রীড়াসংগঠক ইভান মাতুব্বর, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা, মাদক ও সহিংসতামুক্ত কলাপাড়া গড়তে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন- যেখানে বলা হয়, পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের কঠোরভাবে পালন। পারিবারিক কাউন্সেলিং সেবা চালু ও সম্প্রসারণ। নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা। কিশোর বয়সীদের হাতে এন্ড্রয়েড মোবাইল না দেওয়া। মাদকবিরোধী অভিযান জোরদার করা। সামাজিক সচেতনতা কর্মসূচি ও উঠান বৈঠক আয়োজন।

স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা। সন্ধ্যার পরে স্কুলগামী শিক্ষার্থীদের হাটবাজারের আড্ডা বন্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ বৃদ্ধি করা। রাত অবধি কোচিং সেন্টার বন্ধ করা। ভাড়াটে মোটরসাইকেল চালকদের নির্দিষ্ট কটি নাম্বারিংসহ ব্যবহারে বাধ্য করা। সুশাসন প্রতিষ্ঠা এবং সুন্দও কলাপাড়া গঠনে এর কোন বিকল্প নেই বলেও মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
4
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
4
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
10
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
7
Next Post
ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In