দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে একটি বাল্কহেড ও বালুবাহী জাহাজ উপজেলা প্রশাসন জব্দ করেছে।
গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান সদরের গোলখালী এলাকার তেঁতুলিয়া নদীতে করা হয়। অভিযানকালে একই এলাকার আলী হোসেনের ছেলে মো.ফিরোজকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন যাবত তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীতে ভাঙন দেখা দেয়। নদীর ভাঙন রোধকল্পে উপজেলা প্রশাসন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
উপজেলা নিবার্হী কর্মকতার্ মাহমুদ হাসান মৃধা তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো.ফিরোজ নামে এক ব্যক্তিকে আটক করে। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।









