• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে দুই কিলোমিটার কাঁচা সড়ক চলাচলের অযোগ্য, ঝুঁকি নিয়ে সাঁকো ব্যবহার করছে শিক্ষার্থীরা

notesofatik by notesofatik
June 22, 2026
in সারাদেশ
0
কাউখালীতে দুই কিলোমিটার কাঁচা সড়ক চলাচলের অযোগ্য, ঝুঁকি নিয়ে সাঁকো ব্যবহার করছে শিক্ষার্থীরা

Oplus_0

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাউদার খাল সংলগ্ন এলাকা থেকে বড় শাপলাজা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপরে অস্থায়ী সাঁকো ব্যবহার করে যাতায়াত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও জোয়ারের সময় রাস্তার অধিকাংশ অংশ পানিতে তলিয়ে যায়। ফলে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে শাপলাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়তুনিয়া দাখিল মাদ্রাসা, একটি এতিমখানা, একটি কওমি মাদ্রাসাসহ অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

এছাড়া এলাকার মানুষ এই সড়ক দিয়ে মোল্লারহাট, পাঙ্গাসিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে থাকেন। রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় শিক্ষার্থী তামান্না বলেন, প্রতিদিন স্কুলে যেতে সাঁকো পার হতে হয়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরেক শিক্ষার্থী মুসা বলেন, বর্ষার সময় রাস্তা পানির নিচে চলে যায়। তখন সাঁকো দিয়ে চলাচল করতে খুব ভয় লাগে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা মীর মিরাজ বলেন, বহু বছর আগে সাবেক ইউপি সদস্য নূরে আলম মীর এই রাস্তার সংস্কার করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে আর কোনো উন্নয়ন কাজ হয়নি। এলাকাবাসী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, বরাদ্দ পেলে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব।

শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার সংস্কার কাজ করা হবে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, রাস্তার বেহাল অবস্থার বিষয়টি আমার নজরে আনা হলে সংশ্লিষ্টদের মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হবে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনদুর্ভোগ নিরসনে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিক।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
3
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
‎মারামারি ও ছিনতাই মামলায় বাউফল ছাত্রদলের সভাপতি কারাগারে

‎মারামারি ও ছিনতাই মামলায় বাউফল ছাত্রদলের সভাপতি কারাগারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In